IQNA

 ইসরাইল সবচেয়ে নোংরা ও জঘন্য যুদ্ধ পদ্ধতি ও কৌশল 

22:59 - January 03, 2025
সংবাদ: 3476636
ইকনা- ‌" ইসরাইল সবচেয়ে নোংরা ও জঘন্য যুদ্ধ পদ্ধতি ও কৌশল যেমন : কার্পেট বোমা বর্ষণ ( Carpet bombing  ) টেকনিক বা কৌশল  ব্যবহার করছে  । " - আসরীরান . কম ( asriran.com ).

" ইসরাইল সবচেয়ে নোংরা ও জঘন্য যুদ্ধ পদ্ধতি ও কৌশল যেমন : কার্পেট বোমা বর্ষণ ( Carpet bombing  ) টেকনিক বা কৌশল  ব্যবহার করছে  । " - আসরীরান . কম ( asriran.com ).

এ খবর সংক্রান্ত বিশ্লেষণ  :
বস্তুবাদী ও বস্তু পূজারী ইসরাইলের , পশ্চিমাদের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য , ফ্রান্স , জার্মানি গং এর আত্মা - মন - মগজ ও মানসিকতা সম্পূর্ণ রূপে বদলে শয়তানী আত্মা - মন - মগজ ও মানসিকতায় রূপান্তরিত হয়ে গেছে তথাকথিত রেনেসাঁর পর থেকে। এরা আসলে নাস্তিকতা ও বস্তুবাদের অনুসারী। আধুনিক পশ্চিমা বা পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতি হচ্ছে আসলে বস্তুবাদী , নাস্তিক্যবাদী কুফুরী ইলহাদী সভ্যতা ও সংস্কৃতি যে সংস্কৃতি ও সভ্যতায় ধর্ম , ন্যায় -  নীতিবোধ , চরিত্র - আখলাক , শালীনতা , শূচিতা , পবিত্রতার কোনো বালাই নেই স্থান নেই। তাদের কাছে বস্তুগত পার্থিব লোভ লালসা , লাভ , আধিপত্য কামিতা ও ভোগবাদই হচ্ছে জীবনের একমাত্র ব্রত ও মুখ্য বিষয়। আর এ সব কিছু অর্জনের জন্য তারা ( পাশ্চাত্য ) বৈধ অবৈধ উপায়ে সব কিছু অর্থাৎ যা খুশী তাই করতে দৃঢ়প্রতিজ্ঞ। আধিপত্য বিস্তারের মাধ্যমে ঐ সব বস্তুবাদী লক্ষ্যে উপনীত হতে পারে বিধায় পশ্চিমারা আধিপত্য বিস্তার ও বাস্তবায়নের জন্য বৈধ অবৈধ যা কিছু দরকার তাই করে। আর সেজন্য অদ্ভুত অদ্ভুত এবং সবচেয়ে জঘন্য ও ঘৃণ্য অমানবিক যুদ্ধ পদ্ধতি ও কৌশল এবং সর্বাধিক শক্তিশালী মারণাস্ত্র উদ্ভাবন করে বিশ্বব্যাপী ব্যবহার করেছে ও করছে পশ্চিমারা মানবজাতির বিরুদ্ধে এবং বিশ্বব্যাপী কোটি কোটি নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে , করছে এবং ভবিষ্যতেও ঠিক সেটাই করবে ও অব্যাহত রাখবে । ইসরাইল এই অমানবিক পাশ্চাত্য ও পশ্চিমা সমাজ , সংস্কৃতি ও সভ্যতার অবিচ্ছেদ্য অংশ যা মুসলিম উম্মাহ ও বিশ্বের প্রাণকেন্দ্র পশ্চিম এশিয়ায় ( মধ্য প্রাচ্য) অবৈধ ভাবে গোড়া পত্তন করেছে পাশ্চাত্য ( ব্রিটেন , ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র ) যাতে করে মুসলিম উম্মাহ ও ইসলামী বিশ্বের ওপর পাশ্চাত্যের আধিপত্য , কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ স্থায়ী হয় ! আর একারণেই ইসরাইল গাযা, লেবানন ও অত্র অঞ্চলের যুদ্ধে এ ধরনের সবচেয়ে নোংরা ও জঘন্য যুদ্ধ কৌশল ও পদ্ধতি ( কার্পেট বোমাবর্ষণ বা Carpet bombing ) ব্যবহার করছে।
   এ থেকে পাশ্চাত্য ও ইসরাইলের মনুষত্ব ও মানবতাবিরোধী হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যায় ।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 

 

captcha