IQNA

সবকিছুই "হোসেইন" (আ.) হতে!

12:16 - January 07, 2025
সংবাদ: 3476656
ইকনা- আয়াতুল্লাহ শেখ মাহমুদ তাহরিরি (রহঃ), যিনি ছিলেন আয়াতুল্লাহ শাহ-আবাদি ও আল্লামা তাবাতাবাই (রহঃ)-এর শিষ্য এবং আয়াতুল্লাহ মোহাম্মদ বাকের তাহরিরির পিতা, তাওয়াসুলের (আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে অসুবিধা দূর করার পদ্ধতি) বিষয়ে বিশেষ গুরুত্ব দিতেন।

আয়াতুল্লাহ শেখ মাহমুদ তাহরিরি (রহঃ), যিনি ছিলেন আয়াতুল্লাহ শাহ-আবাদি ও আল্লামা তাবাতাবাই (রহঃ)-এর শিষ্য এবং আয়াতুল্লাহ মোহাম্মদ বাকের তাহরিরির পিতা, তাওয়াসুলের (আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে অসুবিধা দূর করার পদ্ধতি) বিষয়ে বিশেষ গুরুত্ব দিতেন। তিনি বিশেষ করে "লা'ন" (অভিশাপের দোয়া) এবং "সালওয়াত" পাঠের প্রতি জোর দিতেন। প্রতি শুক্রবার রাতে তিনি চৌদ্দ মাসুম (আ.)-এর প্রতি নিবেদিত এক তাওয়াসুল সভার আয়োজন করতেন। সভার শুরুতে ১৪,০০০ বার সালওয়াত পাঠ করা হতো। এরপর তিনি নিজেই হাদিসে কিসা পাঠ করতেন এবং শেষে দুয়ায়ে তাওয়াসুল এর মাধ্যমে সভার সমাপ্তি ঘটত।

নাসিম হায়ে গিরেহ গুশা (নব সংস্করণ), নযরাতের অধ্যায়।

আয়াতুল্লাহ মাহমুদ তাহরিরি (রহঃ) তাঁর আত্মিক অবস্থা ও অভিজ্ঞতার কথা লিখে আল্লামা তাবাতাবাই (রহঃ)-এর কাছে রজব মাসে বিশেষ আমল করার জন্য নির্দেশনা চান।

আল্লামা তাবাতাবাই (রহঃ):
"রজব মাসের দোয়াসমূহ, বিশেষ করে নাহিয়ার মুকাদ্দাসার দোয়া প্রতিদিন পড়া যেন বাদ না পড়ে। পাশাপাশি অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত এবং একাগ্রতার সাথে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই) এই তাসবীহ দিনে এক হাজারবার পড়ার প্রতি মনোযোগী হওয়া উচিত।"

আয়াতুল্লাহ মোহাম্মদ বাকের তাহরিরি (দা.বা.):
আমরা আমার পিতাকে তাঁর ইন্তেকালের পর স্বপ্নে দেখেছি। তিনি বললেন:
"সবকিছুই হোসেইন (আ.) এর বরকতে।"

প্রিয় আয়াতুল্লাহ মাহমুদ তাহরিরি (রহঃ)-এর ইন্তেকালের বার্ষিকীতে তা পবিত্র আত্মার প্রতি  সালাওয়াত উৎসর্গ করুন।

সূত্র: ইসলামী_সংস্কৃতি_জীবনধারা_তিব্ব

captcha