IQNA

7:48 - January 18, 2025
সংবাদ: 3476726

মাওলা আলীর (আ.) শুভাগমন

ইকনা- ১৩ ই রজব; ১৪৭৮ বছর আগে এই দিনে আল্লাহর  মারেফাত লাভের সূচনা দিবসগুলোর প্রথম দিনে, পবিত্র কাবাঘরের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন - রাসূলুল্লাহ সা. এর আপন চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব (আ)।

মাওলা আলীর (আ.) শুভাগমনহে আল্লাহ, কল্যান বর্ষণ করুন আপনার শ্রেষ্ঠতম সৃষ্টি ও আপনার প্রিয়তম বন্ধু, রাসূলগনের নেতা, সর্বশেষ নবী, জ্ঞানের মদীনা (শহর), ইহকাল ও পরকালে সৃষ্টি জগতের ওপর আপনার রহমত ও আপনার রহমতের মাধ্যম, ইমানের মাতৃভূমি - আমাদের ঠিকানা, দুঃখীদের সান্ত্বনা, প্রেমিকদের সাধনা, বিচ্ছেদের বেদনা, রুহের কান্না, সুসংবাদের কন্ঠ, ক্বলবের ঐশ্বর্য - হযরত মুহাম্মাদ ইবনে আব্দিল্লাহ ও তার পবিত্র রক্তজ পরিবারের ওপর - এমন এক কল্যান যা হবে চিরকালব্যাপী, বিরতিহীন, বৃদ্ধিরত,  কখনোই কমবে না - যা কাউকে কোনদিন দেওয়া হয়নি - দেওয়াও হবে না। 
 
অতঃপর - ১৩ ই রজব; ১৪৭৮ বছর আগে এই দিনে আল্লাহর  মারেফাত লাভের সূচনা দিবসগুলোর (১৩,১৪,১৫ রজব) প্রথম দিনে, পবিত্র কাবাঘরের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন - রাসূলুল্লাহ সা. এর আপন চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব (আ) - যিনি পৃথিবীতে এসে জীবনের প্রথম খাদ্য হিসেবে খেয়েছিলেন মায়ের কাছ থেকে পান করার আগে রাসূলুল্লাহ সা এর মুখের পবিত্র লালা, যিনি মায়ের কোলে চোখ না খুলে চোখ খুলেছিলেন রাসূলুল্লাহ সা এর কোলে - পৃথিবীর প্রথম দৃশ্য দেখেছিলেন আল্লাহর ঘনিষ্ঠতম বন্ধুর চেহারাকে (সা), লালিত-পালিত হয়েছিলেন তিন বছর বয়স থেকে রাসূলুল্লাহ সা এর  কোলে-পিঠে-বুকে, বিশ্বাস করেছিলেন সর্বপ্রথম, ছিলেন রাসূলুল্লাহ সা এর দেহরক্ষী, তার সাহায্যকারী, তার সহকারী, রক্তসম্পর্কে পুরুষদের মাঝে তার নিকটতম, তার গোপন কথার সাথী, তার রহস্যের ও সম্পদের আমানতদার, তার হুকুম বরদার, তার প্রধান  সেনাপতি, তার তরবারী, তার বাহুর শক্তি, তার দুঃখের দিনের সাথী, তার শুশ্রূষাকারী, তার খাদ্য প্রস্তুতকারী, তার পোশাক ধৌতকারী, তার জুতা সেলাইকারী, তার নুর সংরক্ষণকারী, তার ঘোষক, তার ওহীর লেখক, তার হাদীস লেখক, তার বিশ্বস্ততম প্রতিনিধি, তার ওয়াসী, তার প্রিয়তম কন্যার স্বামী, তার নাতি ও নাতনিদের পিতা ও কেয়ামত পর্যন্ত হিজবুল্লাহর প্রধান -  আমাদের আনন্দ, আমাদের ভালোবাসা, আমাদের উদ্দীপনা, আমাদের শক্তি, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান, আমাদের গর্ব, আমাদের আমির, আমাদের নূর, আমাদের ও রাসূলের মাঝে দরজা, আমাদের রুহের পিতা, যার প্রতি ভালোবাসার কারণে কপটরা আমাদের করে ঘৃণা ।... 
লেখক: মুহাম্মাদ ইরফানুল হক
 
captcha