IQNA

ইসরায়েলে ৩ বাসে বিস্ফোরণ

0:02 - February 22, 2025
সংবাদ: 3476904
ইকনা- ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম নামক স্থানে তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফাঁকা বাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি ‍পুলিশ।

পুলিশ জানিয়েছে, তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে।

আরো ‍দুটি বাসেও বোমা রাখা ছিল। তবে সেখানে বিস্ফোরণ হয়নি।

এ ঘটনাকে সন্দেহভাজন জঙ্গি হামলা বলে মনে করছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ দেশটির সব বাস ও ট্রেন থামিয়ে তল্লাশির নির্দেশ দিয়েছেন।

এদিকে, এ ঘটনার পর পশ্চিত তীরে কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী।

সূত্র : বিবিসি

 

captcha