IQNA

23:40 - February 23, 2025
সংবাদ: 3476913

পোপের শারীরিক অবস্থা আরো ‘সংকটজনক’

ইকনা- ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা এখন আরো ‘সংকটজনক’ বলে জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকান থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পোপের অবস্থা গতকাল শনিবারের চেয়ে খারাপ। তাকে রক্ত দেওয়া হয়েছে।

 
পোপের শারীরিক অবস্থা আরো ‘সংকটজনক’বিবিসির খবরে বলা হয়, হাঁপানি, নিউমোনিয়াসহ আরো বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি হাসপাতাল ভর্তি রয়েছেন।
 
 
তবে এত অসুস্থতার মধ্যেও ৮৮ বছর বয়সী এই ধর্মগুরু সজাগ রয়েছেন। এমনকি তিনি চেয়ারেও বসতে পারছেন। তবে নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে ‘উচ্চমাত্রায়’ অক্সিজেন দিতে হচ্ছে।
এদিকে বয়সের ভারে ন্যুব্জ পোপ আর বেশিদিন দায়িত্ব সামলাতে রাজি নন।
 
স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে পারেন তিনি। তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন পোপের ঘনিষ্ঠ কয়েকজন কার্ডিনাল। তারা বলেছেন, যদি পোপের স্বাস্থ্যের অবনতি হয়, সে ক্ষেত্রে তিনি পদত্যাগ করতে পারেন। 
 
পোপকে শ্বাসনালির প্রদাহ ব্রংকাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।
 
 
হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রংকাইটিসের লক্ষণ ছিল পোপের।  কালের কণ্‌ঠ
 
captcha