IQNA

21:29 - April 04, 2025
সংবাদ: 3477151

اতুমি যে এত দয়ালু, উদার ও মহান!

ইকনা- অনেকে মনে করেন, কুনূতে দোয়া মানেই আল্লাহর কাছে কিছু চাওয়া—হে আল্লাহ, আমাকে এটা দাও, ওটা দাও, জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও!

اতুমি যে এত দয়ালু, উদার ও মহান!
আয়াতুল্লাহ শেখ হাসান পাহলভানী (রহ.):
"لااِلهَ اِلاَّ اللّه الْحَلِيمُ الْكَريم لااِلهُ الاّ اللّه الْعَلِيُّ الْعَظِيم سُبْحانَ اللّه رَبِّ السَّمواتِ السَّبْع وَ رَبِّ الاْءَرَضِينَ السَّبْع وَ ما فيهِنَّ وَ ما بَيْنَهُنَّ وَ رَبِّ الْعَرْشِ الْعَظِيم"।
 
আমি সবসময় কুনূতে (নামাজের বিশেষ দোয়া) এই দোয়াটি পড়ি।
এই দোয়াটি খুবই প্রসিদ্ধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এতে মূলত "লা ইলাহা ইল্লাল্লাহ" ও "সুবহানাল্লাহ" শব্দগুলো রয়েছে, যা দোয়াটিকে আরও তাৎপর্যপূর্ণ ও অর্থবহ করে তুলেছে।
 
অনেকে মনে করেন, কুনূতে দোয়া মানেই আল্লাহর কাছে কিছু চাওয়া—হে আল্লাহ, আমাকে এটা দাও, ওটা দাও, জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও!
কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়, তখন সে যেন বলে:
তুমি মহান! তুমি উদার! তুমি পরম দয়ালু! সবকিছু তোমার হাতে! সবকিছু তোমারই অধীন!
এই কথাগুলোই বেশি গুরুত্বপূর্ণ, তাই নয় কি?
 
যারা সত্যিকারের বোঝে, তারা কখনোই বলেনা—আমাকে একটুখানি দাও, দুইটা দাও, পাঁচটা দাও!
বরং তারা বলে:
"আপনি তো অত্যন্ত মহান, আপনার উদারতা অসীম, আপনার দয়ার শেষ নেই!"
এই দোয়ার বিশেষত্ব এখানেই। অন্য দোয়াগুলোর মতো এতে "হে আল্লাহ, আমাকে দাও!" বলা হয়নি, বরং বলা হয়েছে:
"হে আল্লাহ, তুমি কত মহান ও উদার!"
 
মরহুম[আয়াতুল্লাহ] সাইয়্যেদ মোহাম্মদ কাজিম (রহ.) লিখেছেন:
"আমি এই দোয়া থেকে অসাধারণ ফল লাভ করেছি এবং এটি দুনিয়াবি ও পরকালীন সকল প্রয়োজনের জন্য অত্যন্ত কার্যকর।"
 
এলতেজা (التجاء)
 
captcha