ইকনা- ইয়েমেনের আসনারুল্লাহর সামরিক মুখপাত্র হাইফা অঞ্চলের পূর্বে রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছেন।

ইয়েমেনের আনসার আল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার ঘোষণা করেছেন যে, হাইফা অঞ্চলের পূর্বে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে এই গোষ্ঠীটি একটি সামরিক অভিযান চালিয়েছে।
তিনি বলেন প্যালেস্টাইন ২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই অভিযান চালানো হয়েছে এবং এটি সফলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছেছে।
ইয়াহিয়া সারি আরও বলেন যে, ঈশ্বরের সাহায্যে শত্রু ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে ব্যর্থ হয়েছে।
আনসার আল্লাহ মুখপাত্র গাজা উপত্যকার মুজাহিদিনদের এবং ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে তাদের বীরত্বপূর্ণ অভিযানের প্রতি সালাম জানিয়ে বলেন, আক্রমণ বন্ধ না হওয়া এবং গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আনসার আল্লাহ তাদের সাথে থাকবে।
পূর্বে, হিব্রুভাষী সূত্রগুলি জানিয়েছে যে ইয়েমেনি অঞ্চল থেকে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং হাইফা এবং উত্তর অধিকৃত ফিলিস্তিনে সাইরেন বেজেছিল।