IQNA

“আকা জান! ‘হিদায়েত’ (সৎপথে পরিচালনা) আপনারই কাজ!”

21:17 - June 11, 2025
সংবাদ: 3477548
ইকনা- যদি আপনি খারাপ মেজাজ, খারাপ ব্যবহার, অথবা সন্তান, স্বামী, বোন, ভাই, জীবনসঙ্গী ইত্যাদির মাধ্যমে জীবনে কোনো বিপদে পতিত হন এবং উপদেশ বা নসিহত কোনো ফল না দেয়, কেবল দুঃখ ও চিন্তাই যদি আপনার প্রাপ্য হয় — তাহলে সকালে ১১০ বার দরূদ শরীফ পাঠ করে তা ইমাম হাদী (আঃ)-এর পবিত্র দরবারে উপহার দিন এবং দুপুরে তা পুনরাবৃত্তি করুন।

 

 

হুজ্জতুল ইসলাম আলী রাব্বানী খলখালী (রহঃ) বলেন:

যদি আপনি খারাপ মেজাজ, খারাপ ব্যবহার, অথবা সন্তান, স্বামী, বোন, ভাই, জীবনসঙ্গী ইত্যাদির মাধ্যমে জীবনে কোনো বিপদে পতিত হন এবং উপদেশ বা নসিহত কোনো ফল না দেয়, কেবল দুঃখ ও চিন্তাই যদি আপনার প্রাপ্য হয় — তাহলে সকালে ১১০ বার দরূদ শরীফ পাঠ করে তা ইমাম হাদী (আঃ)-এর পবিত্র দরবারে উপহার দিন এবং দুপুরে তা পুনরাবৃত্তি করুন।

এছাড়াও মাগরিবের পর ১৩০ বার দরূদ পাঠ করে ইমাম হাদীর উদ্দেশে নিবেদন করুন।

 

রাতের অর্ধেক ভাগে — যখন সকলে ঘুমিয়ে থাকে — তখন অজু করে খোলা আকাশের নিচে দুই রাকাত নফল নামাজ (নামাজে হাজত) আদায় করুন। এরপর ইমাম হাদী (আঃ)-এর প্রতি তাওাস্সুলের দোয়া পাঠ করুন। তখন হাতের তালু ভূমিমুখী ও হাতের পিঠ আকাশমুখী করে, অশান্ত অন্তরে ২৯০ বার বলুন:

"ইয়া আবুল হাসান, ইয়া আলি ইবনে মুহাম্মাদ, আদরিকনী!"

 

«یا اَبا الحَسَنِ یا عَلِیَّ بنَ مُحَمَّدٍ اَدرِكنی»

 

এবং যার চরিত্র ও আচরণে বিপর্যয় এসেছে, তার হিদায়েতের জন্য অন্তর দিয়ে প্রার্থনা করুন।

 

আল্লামা সৈয়দ মুর্তজা আসকারী (রহঃ) বলেন:

আপনি যখন কোনো বিপদে পড়েন, প্রথমে একটি সূরা ফাতেহা পাঠ করে ইমাম হাদী (আঃ)-এর উদ্দেশে উপহার দিন। এরপর তাওাস্সুলের মানসিকতা নিয়ে ৭০ বার বলুন:

"ইয়া ইমাম হাদী, আদরিকনী!"

 

এবং তাঁর মাধ্যমে আল্লাহর সাহায্য ও নাজাত কামনা করুন।

 

বিবাহের ব্যবস্থা, সন্তানের উত্তম চরিত্র গঠনে ও হিদায়েতের ক্ষেত্রে ইমাম হাদী (আঃ)-এর প্রতি তাওাস্সুল অত্যন্ত কার্যকর।

তাঁর নামে নামাজ পড়া এবং তা তাঁর পবিত্র সত্তার উদ্দেশে উপহার দেয়া সর্বোত্তম তাওাস্সুলসমূহের অন্তর্ভুক্ত।

 

গ্রন্থ: নাসিমহা-ই গোরে-গোশা (সমস্যা-বিধ্বংসী বাতাস)

captcha