IQNA

16:34 - October 31, 2025
সংবাদ: 3478351

উমরাহ ভিসার মেয়াদ এক মাসে কমাল সৌদি আরব

ইকনা- সৌদি আরব সরকার উমরাহ ভিসা সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে, যা ভিসা ইস্যুর তারিখ থেকেই গণনা করা হবে।

উমরাহ ভিসার মেয়াদ এক মাসে কমাল সৌদি আরব
আরব নিউজ চ্যানেল আরটি-এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্র জানায়—
যদি কোনো হাজি ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই নতুন নিয়ম আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে।
তবে সূত্রটি স্পষ্ট করেছে, সৌদি আরবে প্রবেশের পর হাজিদের থাকার মেয়াদে কোনো পরিবর্তন আসেনি— তা এখনও তিন মাসই বহাল থাকবে।
 
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উমরাহ মৌসুমে ক্রমবর্ধমান হাজির সংখ্যা দক্ষভাবে নিয়ন্ত্রণের জন্য, বিশেষ করে গ্রীষ্মকাল শেষ হওয়ার পর এবং মক্কা-মদিনায় তাপমাত্রা কমে যাওয়ার সময়ে।
উদ্দেশ্য হলো দুই পবিত্র নগরীতে ভিড় ও বিশৃঙ্খলা কমানো এবং হাজিদের আগমন প্রক্রিয়া আরও সংগঠিত করা।
 
চলতি বছরের জুন মাস থেকে শুরু হওয়া নতুন উমরাহ মৌসুমে, বিদেশি হাজিদের জন্য চার মিলিয়নেরও (৪০ লক্ষেরও বেশি) বেশি ভিসা ইস্যু করা হয়েছে।
উমরাহ ভিসার মেয়াদ এক মাসে কমাল সৌদি আরব
সৌদি আরব সরকার উমরাহ ভিসা সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে, যা ভিসা ইস্যুর তারিখ থেকেই গণনা করা হবে।
 
আরব নিউজ চ্যানেল আরটি-এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্র জানায়—
যদি কোনো হাজি ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই নতুন নিয়ম আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে।
তবে সূত্রটি স্পষ্ট করেছে, সৌদি আরবে প্রবেশের পর হাজিদের থাকার মেয়াদে কোনো পরিবর্তন আসেনি— তা এখনও তিন মাসই বহাল থাকবে।
 
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উমরাহ মৌসুমে ক্রমবর্ধমান হাজির সংখ্যা দক্ষভাবে নিয়ন্ত্রণের জন্য, বিশেষ করে গ্রীষ্মকাল শেষ হওয়ার পর এবং মক্কা-মদিনায় তাপমাত্রা কমে যাওয়ার সময়ে।
উদ্দেশ্য হলো দুই পবিত্র নগরীতে ভিড় ও বিশৃঙ্খলা কমানো এবং হাজিদের আগমন প্রক্রিয়া আরও সংগঠিত করা।
 
চলতি বছরের জুন মাস থেকে শুরু হওয়া নতুন উমরাহ মৌসুমে, বিদেশি হাজিদের জন্য চার মিলিয়নেরও (৪০ লক্ষেরও বেশি) বেশি ভিসা ইস্যু করা হয়েছে।4313838#
 
captcha