
আল-আলম ২৪-এর বরাত দিয়ে ইকনা জানিয়েছে, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো হারামাইন শরীফাইনের পবিত্রতা ও শান্তি রক্ষা করা, নামাজরত মুসল্লিদদের গোপনীয়তা সুরক্ষিত রাখা এবং হাজীদের জন্য খাঁটি আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা। সৌদি নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী হারামাইনকে বিশ্বের জন্য শৃঙ্খলা ও সম্মানের আদর্শ স্থান হিসেবে গড়ে তোলাই এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য।
এছাড়া হজ ২০২৬-এর নতুন নিয়মাবলীতে আরও যা রয়েছে: মিনা থেকে জামারাতের দিকে যাতায়াতের সময় ভিড় এড়াতে নির্ধারিত পথে না বসা, না দাঁড়ানো এবং অপ্রয়োজনীয় জটলা না করা। তীব্র গরমের কারণে হাজীদের মাথায় টুপি/ওড়না ব্যবহার, ছাতা নেওয়া এবং দুপুরের তাপপ্রবাহের সময় অতি জরুরি না হলে বাইরে না বের হওয়ার পরামর্শ। সৌদি হজ কর্তৃপক্ষ ও নিজ নিজ দেশের অফিসিয়াল হজ মিশনের সব নির্দেশনা কঠোরভাবে মানার জন্য হাজীদের প্রতি আহ্বান।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নিয়মের উদ্দেশ্য একটাই—বিশ্বের লাখো হাজী যেন নিরাপদ, সংগঠিত ও পবিত্র পরিবেশে হজ সম্পন্ন করতে পারেন এবং হারামাইনের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। 4322250#