বিতর্কের সূত্রপাত হয় যখন রাষ্ট্রীয় টিভি চ্যানেল ফ্রান্স ইনফো’তে সাঁ-ক্রিক বলেন, “মুসলিম ভোট পাওয়ার চেষ্টা” করাকে ইহুদি-বিদ্বেষ (antisemitism) ছড়ানোর সঙ্গে যুক্ত করা যায়। এই মন্তব্যকে মুসলিম সম্প্রদায় সরাসরি অপমান এবং ফ্রান্সের মুসলিমদের “ঘৃণা ছড়ানোর প্রবণ” হিসেবে চিত্রিত করার প্রচেষ্টা বলে মনে করছে।
গ্র্যান্ড মসজিদের রেক্টর শামসেদ্দিন হাফিজ এই বক্তব্যকে “অত্যন্ত বিপজ্জনক” আখ্যা দিয়ে বলেছেন এবং বলেছেন, এটি মুসলিমদের ইমেজ বিকৃত করার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি আরকমের কাছে তদন্তের আবেদন জানিয়েছেন।
বামপন্থী দল ‘লা ফ্রান্স ইনসুমিজ’ (La France Insoumise)ও এই অভিযোগে যোগ দিয়েছে এবং বলেছে, ফরাসি মিডিয়া ও রাজনীতিতে ইসলামোফোবিয়ার এ ধরনের বক্তব্য এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
নিজের পক্ষে সাঁ-ক্রিক পরে ব্যাখ্যা দিয়ে বলেছেন, তিনি মুসলিমদের নয়, বরং একটি নির্দিষ্ট দলের “নির্বাচনী কৌশল” নিয়ে কথা বলেছেন। তিনি ২০২৪ ইউরোপীয় নির্বাচনে অধিকাংশ মুসলিম ভোটারের ওই দলকে ভোট দেওয়ার জরিপের উল্লেখ করেছেন। তবে এই ব্যাখ্যা সমালোচনার তীব্রতা কমাতে পারেনি।
সাঁ-ক্রিক জানিয়েছেন, তিনি শিগগিরই গ্র্যান্ড মসজিদের রেক্টরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পূর্ণ সাক্ষাৎকারের ভিডিও দেখিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন।
মুসলিম সংগঠনগুলো বলছে, এই ঘটনা ফ্রান্সে মিডিয়ার দায়িত্বশীল ভাষা ব্যবহার এবং মুসলিমদের রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করার জরুরি প্রয়োজনীয়তার কথা আবারও সামনে এনেছে। 4322225#