IQNA

ইরানের পাল্টা আক্রমণ: অধিকৃত অঞ্চলের কেন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ

13:10 - June 08, 2026
সংবাদ: 3479276
ইকনা: ইসরাইলি শাসনের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আজ দক্ষিণ বৈরুতে হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

আল-জাজিরার বরাতে জানা গেছে, ইসরাইলি শাসনের বারবার বর্বর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দখলদার বাহিনীর সামরিক অবস্থানগুলোতে শক্তিশালী ও নির্ভুল আক্রমণ চালিয়েছে।

ইসরাইলি চ্যানেল ১৪ হামলা শুরুর কয়েক মিনিট পর জানিয়েছে, অধিকৃত অঞ্চলের কেন্দ্রীয় এলাকায় একাধিক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি চ্যানেল ১২ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বর্তমানে চারটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে নিক্ষেপ করা হয়েছে।

একই সময়ে ইসরাইলি অভ্যন্তরীণ ফ্রন্ট জানিয়েছে, গোলান, তাবেরিয়া, সাফাদ, আল-আফুলা, নাসেরা, কারমিয়েল, দক্ষিণ হাইফা, মধ্য গ্যালিলি, আল-খাদিরা এবং হাইফা শহরসহ বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজেছে।

এই প্রতিশোধমূলক অভিযান এমন সময়ে চালানো হয়েছে যখন ইসরাইলি শাসন আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে লেবাননের যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে দক্ষিণ লেবানন ও দাহিয়া এলাকায় হামলা চালিয়েছে এবং ডজন ডজন নিরীহ লেবানিজ নাগরিককে শহীদ করেছে।

একই সময়ে হিজবুল্লাহ লেবাননও ঘোষণা করেছে যে, তারা আল-শালিয়াত এলাকায় ইসরাইলি সেনাদের সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে। 4356869#

captcha