
সেপাহের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে: বিসমিল্লাহি কাসিমিল জাব্বারিন ফামানি’তাদা আলাইকুম ফা’তাদু আলাইহি বিমিসলি মা’তাদা আলাইকুম
সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিমান বাহিনীর যোদ্ধারা, আমেরিকা-ইসরাইলি শত্রুর একটি পেট্রোকেমিক্যাল শিল্পে আগ্রাসনের জবাবে কয়েক মিনিট আগে হাইফায় অনুরূপ শিল্পকারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আমরা সতর্ক করে দিচ্ছি: সিওনিস্ট শত্রু অসামরিক লক্ষ্যবস্তু ও তেল শিল্পে হামলা করে একটি বিপজ্জনক খেলা শুরু করেছে, যার পরিধি অঞ্চলের সকল জ্বালানি লক্ষ্যবস্তুকে অন্তর্ভুক্ত করবে এবং এর পরিণতির দায়ভার এই ময়দানের মূল অগ্নিসংযোগকারী আমেরিকার উপর বর্তাবে।
و ما النصر الا من عند الله العزیز الحکیم
আর বিজয় শুধুমাত্র পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে। 4356946#