
ইয়েনি শাফাকের বরাত দিয়ে ইকনা জানায়, মিশরের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের একটি ভিডিও প্রকাশিত হয়েছে যাতে দেখা যায়, তারা আফ্রিকা কাপ অব নেশন্সে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে কুরআন তিলাওয়াত করছেন।
টুর্নামেন্টের শুরুতে মিশরের খেলোয়াড়দের এই সম্মিলিত কুরআন তিলাওয়াত ব্যাপক সাড়া ফেলেছে।
খেলোয়াড়রা লকার রুমে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে একবার সূরা ফাতিহা এবং তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করেন। মিশর প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২-১ গোলে হারিয়েছে। 4324777#