IQNA

সিরিয়ায় ইমাম আলী (আ.) মসজিদে আত্মঘাতী হামলায় ৬ শহীদ ও ২১ আহত + ছবি

16:10 - December 26, 2025
সংবাদ: 3478675
ইকনা- আজ (২৬ ডিসেম্বর ২০২৫) সিরিয়ার হোমস শহরের ‘ওয়াদি আয-যাহাব’ এলাকায় অবস্থিত ইমাম আলী (আ.) মসজিদে আত্মঘাতী হামলায় ৬ জন শহীদ এবং ২১ জন আহত হয়েছেন।

ইকনা নিউজ এজেন্সির প্রতিবেদন; সিরিয়ার সরকারি নিউজ এজেন্সি (সানা) সূত্রে: ইমাম আলী বিন আবি তালিব (আ.)মসজিদে সন্ত্রাসী হামলায় কয়েকজন শহীদ এবং অনেকে আহত হয়েছেন।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি ও অ্যাম্বুলেন্স বিভাগের পরিচালক নাজিব আন-নাসান বলেন: প্রাথমিক পরিসংখ্যান অনুসারে, এই বিস্ফোরণে ৬ জন শহীদ এবং ২১ জন আহত হয়েছেন।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে, প্রাথমিক তদন্তে দেখা গেছে বিস্ফোরণটি মসজিদের ভিতরে স্থাপিত বোমার কারণে ঘটেছে।

অবিলম্বে অভ্যন্তরীণ নিরাপত্তা ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মসজিদের চারপাশে নিরাপত্তা কর্ডন তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনের অপরাধীদের অনুসরণের জন্য তদন্ত ও প্রমাণ সংগ্রহ শুরু করেছে।

এছাড়া, সিভিল ডিফেন্স টিমগুলো আহতদের উদ্ধার এবং লাশ বের করার জন্য দ্রুত কাজ করেছে এবং ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ অপসারণ করেছে।

বোমা হামলার একজন বেঁচে যাওয়া ব্যক্তি প্রকাশ করেছেন যে, হামলাকারী আল্লাহু আকবারধ্বনি দিয়ে মসজিদে প্রবেশ করে এবং তারপর নিজেকে বিস্ফোরণ ঘটিয়েছে। 4325118#

6 شهید و 21 زخمی در حمله انتحاری به مسجد امام علی(ع) در سوریه
 
6 شهید و 21 زخمی در حمله انتحاری به مسجد امام علی(ع) در سوریه
 
6 شهید و 21 زخمی در حمله انتحاری به مسجد امام علی(ع) در سوریه

 

captcha