IQNA

14:28 - January 18, 2026
সংবাদ: 3478764

বার্মিংহামে ইসলামী কেন্দ্রের ওপর হামলা

ইকনা- ইংল্যান্ডের বার্মিংহাম শহরে অবস্থিত ইমাম রেজা (আ.) ইসলামী কেন্দ্র একদল দাঙ্গাবাজের হামলার শিকার হয়েছে।

বার্মিংহামে ইসলামী কেন্দ্রের ওপর হামলা

ইকনা (IQNA)–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে বিভিন্ন ইসলামী কেন্দ্রের ওপর ধারাবাহিক হামলার অংশ হিসেবে, ইসরায়েলি দখলদার সরকারের পতাকা, পাহলভি শাসনামলের প্রতীক এবং ব্রিটিশ পতাকা বহনকারী কয়েকজন ব্যক্তি বার্মিংহাম শহরের ইমাম রেজা (আ.) ইসলামী কেন্দ্রে হামলা চালায় এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
ইরানের অভ্যন্তরে অস্থিরতা কমে আসা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসার প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে, বিদেশে অবস্থানরত সরকারবিরোধী গোষ্ঠীগুলো তাদের অবৈধ তৎপরতা আরও জোরদার করে পুনরায় তাদের সহিংস চেহারা প্রকাশ করেছে। এ প্রসঙ্গে লন্ডন পুলিশ জানিয়েছে, জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে ১৪ জন দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
পশ্চিমা দেশগুলোতে পরিকল্পিতভাবে ছড়িয়ে পড়া ইরানবিরোধিতা, ইসলামবিদ্বেষ ও ইসলামভীতির পরিণতি যে ঘৃণা ও প্রকাশ্য সহিংসতা ছাড়া কিছু নয়, তা আবারও স্পষ্ট হয়েছে। এই বর্বর হামলার সুষ্ঠু তদন্ত ও ফলাফল প্রকাশ করা ব্রিটিশ সরকারের জরুরি দায়িত্ব।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে ইংল্যান্ডে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের বিষয়টিও উঠে এসেছে, যা এই ঘটনার পেছনে একটি গুরুত্বপূর্ণ ও চিন্তার বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইরানের বিভিন্ন শহরে ধীরে ধীরে শৃঙ্খলা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসার কথা জানিয়েছে এবং বাজারের কার্যক্রম ও জনসাধারণের স্বাভাবিক চলাচলের দৃশ্য প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে ক্ষুব্ধ করে তুলেছে এবং ইউরোপে আইন লঙ্ঘন ও তাদের সহিংস স্বভাব প্রদর্শনের দিকে ঠেলে দিয়েছে।

captcha