ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা): হজ্জ ১৪০৫ অপারেশন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৭ হাজার ইরানি হাজী ও সংশ্লিষ্ট কর্মকর্তা পবিত্র ভূমি মদিনায় পৌঁছেছেন।

মদিনা মুনাওয়ারার স্টাফ হেডকোয়ার্টার জানিয়েছে, শনিবার ১২ এপ্রিল পর্যন্ত ইরানি হাজীদের সংখ্যা প্রায় সাত হাজারে পৌঁছেছে।
প্রথম দলের প্রায় ১ হাজার ৪০০ জন হাজী আগামী রবিবার সন্ধ্যায় (১৩ এপ্রিল) ইহরাম বেঁধে মদিনা থেকে মক্কা মুকাররমার উদ্দেশ্যে রওয়ানা করবেন।
এবারের হজ্জ অপারেশনে সকল ইরানি হাজীকে “মদিনা আগে” প্রোগ্রামের আওতায় পাঠানো হচ্ছে। তারা মদিনায় ৬ রাত ও ৭ দিন অবস্থান করবেন, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় বেশি সময়। 43500443