
পবিত্র নেতার কার্যালয়ের তথ্য অনুসারে, শহীদ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেই (রহ.)-এর শাহাদাতের ঘটনায় জনসংখ্যা বিষয়ক কর্মীদের একটি সান্ত্বনা ও ভালোবাসাপূর্ণ চিঠির জবাবে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেই এই বার্তা দিয়েছেন।
জবাবে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি শুধু অতীতের কিছু ভুল নীতির ক্ষতিপূরণ নয়, বরং এটি ইরানকে আরও শক্তিশালী ও প্রভাবশালী করে তুলবে এবং ইসলামী সভ্যতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি শহীদ নেতারও অন্যতম গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় ছিল এবং এটি এখনও ব্যবস্থার অন্যতম কৌশলগত ইস্যু।
আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেই জনসংখ্যা কর্মীদের খাঁটি প্রচেষ্টার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, তাদের এই প্রচেষ্টা হযরত ইমাম মাহদী (আ.)-এর দোয়ায় ফলপ্রসূ হবে।
এই জবাব জাতীয় জনসংখ্যা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে। 4353196#