তেহরান (ইকনা): বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ উঠিয়ে দেওয়া হলেও দেশটিতে প্রবেশে বাংলাদেশের নীতিগত অবস্থান আগের মতোই থাকছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (রোববার) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইসরাইলে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে কোনো পরিবর্তন আসেনি।
সংবাদ: 2612840 প্রকাশের তারিখ : 2021/05/23
তেহরান (ইকনা): ইসরাইলের প্রধানমন্ত্রীর বেঞ্জামিন নেতানিয়াহুর জেরুসালেমে বিক্ষোভ হয়েছে। তার বাসভবনের বাইরে বিক্ষোভকারীরা শনিবার রাতে সমবেত হন। দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকারবিষয়ক এনজিও এ আন্দোলনের আয়োজন করেছে।
সংবাদ: 2612838 প্রকাশের তারিখ : 2021/05/23
তেহরান (ইকনা): পাকিস্তানের উত্তরাঞ্চলে শুক্রবার ইসরাইল বিরোধী একটি মিছিলে বোমা হামলা হয়েছে। এতে অন্তত ছয় ব্যক্তি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
সংবাদ: 2612836 প্রকাশের তারিখ : 2021/05/23
তেহরান (ইকনা): জেরুজালেম ও ফিলিস্তিনের মুফতি শাইখ মোহাম্মদ হুসেনের বিরুদ্ধে আল-আকসা মসজিদের মুসল্লিরা বিক্ষোভ করেছে।
সংবাদ: 2612835 প্রকাশের তারিখ : 2021/05/23
তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ১২ দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ায় ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি গতকাল (শুক্রবার) ফিলিস্তিনি জনগণের উদ্দেশে দেয়া এক বাণীতে এ অভিনন্দন জানান।
সংবাদ: 2612834 প্রকাশের তারিখ : 2021/05/22
তেহরান (ইকনা): মিশরের শাইখ আল-আজহার এক সাক্ষাৎকারে আল-আকসা মসজিদ নির্মাণের ব্যাপারে জায়নবাদীদের কিছু সন্দেহের জবাব দিয়েছেন।
সংবাদ: 2612830 প্রকাশের তারিখ : 2021/05/22
তেহরান (ইকনা): শান্তি প্রিয় ফিলিস্তিনের নারী-পুরুষ, মাসুম শিশুসহ সর্বস্তরের মুসলিম জনগণের ওপর ইসরাইল যে বর্বোরোচিত হামলা চালিয়ে আসছে- তা দেখেও নীরব জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো। এটা লজ্জার।
সংবাদ: 2612828 প্রকাশের তারিখ : 2021/05/22
তেহরান (ইকনা): মিশরের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইল ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পর ফিলিস্তিনের সর্বত্র বিজয় মিছিল হয়েছে। ১১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
সংবাদ: 2612826 প্রকাশের তারিখ : 2021/05/21
তেহরান (ইকনা): হামাসের পররাষ্ট্র রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিশ’আল বলেছেন, অবরুদ্ধ গাজাভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর দম্ভ এবং ভাবমর্যাদাকে চূর্ণ করে দিয়েছে।
সংবাদ: 2612825 প্রকাশের তারিখ : 2021/05/21
তেহরান (ইকনা): ইসরাইলের সেনাভর্তি একটি বাসে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। তবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ওই বাস খালি ছিল এবং একজন মাত্র সেনা সামান্য আহত হয়েছে।
সংবাদ: 2612819 প্রকাশের তারিখ : 2021/05/20
তেহরান (ইকনা): রোববার ইসরাইল থেকে উড়ে আসা রকেটের আঘাতে বারবার সশব্দে কাঁপছে গাজার এলাকাটি। রিয়াদ এশকুন্তানা আর তার স্ত্রী নিজেদের সন্তানদের একটা ঘরে রেখে এলেন। তাদের মনে হয়েছিল সেই ঘরটিই সবচেয়ে নিরাপদ, রকেটের আওতার সবচেয়ে বাইরে।
সংবাদ: 2612811 প্রকাশের তারিখ : 2021/05/19
তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী দাবি করেছে যে, আরও কয়েক দিন গাজা উপত্যকার বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ: 2612809 প্রকাশের তারিখ : 2021/05/18
তেহরান (ইকনা): দখলদার ইসরাইলের বিমান হামলায় আল-কুদস ব্রিগেডের উত্তর গাজা অঞ্চলের কমান্ডার হুসাম আবু হারবিদ শহীদ হয়েছেন। আজ (সোমবার) এই কমান্ডারকে বহনকারী গাড়িতে হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী।
সংবাদ: 2612807 প্রকাশের তারিখ : 2021/05/18
তেহরান (ইকনা): কানাডার মন্ট্রিলে রোববার একদল ইহুদি ইসরাইলের সন্ত্রাসবাদের পক্ষে সাফাই গাইতে জড়ো হলে ফিলিস্তিনের সমর্থকরা তাদের তাড়া করেন।
সংবাদ: 2612803 প্রকাশের তারিখ : 2021/05/17
তেহরান (ইকনা): গত ১৫ মে ছিল ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার বার্ষিকী। এ দিনটি ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের কাছে ‘নাকবা দিবস’ হিসেবে পরিচিত। ‘নাকবা’ অর্থ হলো বিপর্যয়। ১৯৪৮ সালের এ দিনেই আনুষ্ঠানিকভাবে দখলদার ইসরাইল প্রতিষ্ঠা লাভ করে।
সংবাদ: 2612802 প্রকাশের তারিখ : 2021/05/17
তেহরান (ইকনা): শনিবার আমেরিকার হাজার হাজার নাগরিক ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছেন। এসময় তারা জো বাইডেনের সাথে ইসরাইলের সাথে বাইডেনের সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছে।
সংবাদ: 2612801 প্রকাশের তারিখ : 2021/05/17
তেহরান (ইকনা): ফিলিস্তিনিদের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানানোয় কাশ্মীরে তরুণ গ্রাফিতি শিল্পী মুদাসসির গুলসহ ২১ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শ্রীনগরের তরুণ মুদাসসির গুলের আঁকা গ্রাফিতি এরইমধ্যে সরিয়ে ফেলেছে ভারত সরকার।
সংবাদ: 2612798 প্রকাশের তারিখ : 2021/05/16
তেহরান (ইকনা): ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর আজকের হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। টানা সাত দিন ধরে ফিলিস্তিনের গাজায় বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। তবে একদিনের হামলায় এত বেশি সংখ্যক মৃত্যু এই প্রথম।
সংবাদ: 2612797 প্রকাশের তারিখ : 2021/05/16
তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের নৃশংস হামলার ষষ্ঠ দিনে গাজার আকাশটি কালো হয়ে গেছে এবং আল-আকসা মসজিদ মুক্তির পথে শহীদদের রক্তে এর ভূমি লাল হয়েছে। বিমান এবং কামান হামলার শুরু থেকে এ পর্যন্ত ১৯৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে ৩৯ জন শিশু এবং ২২ জন মহিলা রয়েছে। জেরুজালেম ও আল-আকসা মসজিদে জায়নবাদী সরকারের আগ্রাসনের অবসানের সময়সীমা বেধে দেওয়ার পর থেকে ইহুদিবাদী সরকার সোমবার থেকে এই নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে।
সংবাদ: 2612795 প্রকাশের তারিখ : 2021/05/16
তেহরান (ইকনা): ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ভবনটিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ও এপির কার্যালয় ছিল। এর আগেই ইসরায়েলের সামরিক বাহিনী আলজাজিরার কার্যালয়ে হামলা চালানোর হুমকি দিয়েছিল।
সংবাদ: 2612790 প্রকাশের তারিখ : 2021/05/15