ইকনা - পৃষ্ঠা 32

IQNA

ট্যাগ্সসমূহ
কুরআন কি বলে/১৯
তেহরান ( ইকনা ): নবী করিম (সা.) যখন তাঁর জীবনের শেষ হজ থেকে ফিরে আসেন, তখন তিনি মহান আল্লাহর কাছ থেকে এমন আয়াত পেয়েছিলেন, যা সমস্ত ঐশ্বরিক বার্তার সমাপ্তিকে একটি নির্দিষ্ট বার্তার সাথে সংযুক্ত করে। এই বার্তাটির কেন্দ্র ছিল উইলায়াতে আলী ইবনে আবি তালিব (আ.)। ঐতিহাসিক বার্তাটি গাদিরে খুম নামক একটি এলাকায় সকল হাজিদের জানানো হয়েছে।
সংবাদ: 3472149    প্রকাশের তারিখ : 2022/07/19

এরদোগানকে সর্বোচ্চ নেতা:
তেহরান ( ইকনা ): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক হামলা সিরিয়া ও তুরস্কসহ গোটা অঞ্চলের জন্য ক্ষতি বয়ে আনবে এবং তা সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা করবে। সিরিয়ার পক্ষ থেকে যে রাজনৈতিক পদক্ষেপ প্রত্যাশা করছে তুরস্ক সেটাও পূরণ হবে না।
সংবাদ: 3472148    প্রকাশের তারিখ : 2022/07/19

তেহরান ( ইকনা ): পবিত্র কাবাঘরের গিলাফে সোনালি সুতায় অঙ্কিত ক্যালিগ্রাফি সব মুসলমানেরই দৃষ্টি আকর্ষণ করে। অনেকেরই কৌতূহল, এতে কী লেখা আছে? আসুন, জানা যাক তাতে কী লেখা থাকে।
সংবাদ: 3472147    প্রকাশের তারিখ : 2022/07/19

তেহরান ( ইকনা ): মসজিদুল হারামের একটি বিশেষ কর্মশালায় সেরা দর্জি এবং শিল্পীদের সহায়তায় ৬ মাস টানা পরিশ্রমের মাধ্যমে পবিত্র কাবার গিলাফ সেলাইয়ের কাজ সম্পন্ন করা হয়। মহান আল্লাহর ঘরের গিলাফ সিল্ক এবং ১৫০ কেজি সোনা ও রূপার সুতো দিয়ে সেলাই করা হয়েছে।
সংবাদ: 3472145    প্রকাশের তারিখ : 2022/07/19

তেহরান ( ইকনা ): চলতি বছরের হজের মৌসুমে পবিত্র মসজিদুল হারামে এক কোটি ২০ লাখ লিটার জমজমের পানি বিতরণ করা হয়। জিলহজ মাসের প্রথম ১৫ দিনে সারা বিশ্বের হজযাত্রীদের মধ্যে জমজমের এই পানি বিতরণ করা হয়। শনিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।
সংবাদ: 3472146    প্রকাশের তারিখ : 2022/07/19

তেহরান ( ইকনা ): হাদি রাহিমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন প্রসিদ্ধ কুরআনের শিক্ষক এবং ক্বারি।
সংবাদ: 3472150    প্রকাশের তারিখ : 2022/07/19

তেহরান ( ইকনা ): নাজাফ আশরাফের ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার ঈদে গাদির উপলক্ষে ইরাকের বিভিন্ন প্রদেশ সহ ইসলামী প্রজাতন্ত্র ইরান ও আরব ও ইসলামি দেশ থেকে অসংখ্য জিয়ারতকারী এই পবিত্র মাজারে উপস্থিত হয়েছেন।
সংবাদ: 3472144    প্রকাশের তারিখ : 2022/07/18

তেহরান ( ইকনা ): ঈদ - ই গাদীর ঈদুল্লাহিল আকবার ( সবচেয়ে বড় ঈদ ) কুরবানীর ঈদ থেকে ঈদ - ই গাদীর ( ১৮ যিল হজ্জ ) ও ২০ যিল হজ্জ্ আহলুল বাইতের (আ) বারো মাসূম ইমামের ৭ম মাসূম ইমাম হযরত মূসা আল - কাযিমের ( আ :) শুভ জন্মদিবস : ইমামত ও বেলায়তের দশক ( দশ দিন ) মুবারক । ১৮ যিল হজ্জ ঈদ - ই গাদীরে খুম ( হযরত আলীর আ মওলা ও বেলায়ত ও ইমামত ঘোষণা এবং হযরত আলীর ( আ) বেলায়েত ও ইমামতের মাধ্যমে দ্বীনে ইসলাম ও মহান আল্লাহর নেয়ামতের পূর্ণতার সুমহান ঈদ উৎসব উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক মুবারক বাদ।
সংবাদ: 3472142    প্রকাশের তারিখ : 2022/07/18

তেহরান ( ইকনা ): দশম হিজরির ১৮ জিলহজ বিদায় হজ শেষে সুরা মায়েদার ৬৭ নম্বর আয়াত নাজেল হওয়ার পর বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এক লাখ বিশ হাজারেরও বেশি সাহাবি ও হজ্বযাত্রীর উপস্থিতিতে তাঁর চাচাতো ভাই ও জামাতা আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-কে নিজের উত্তরসূরি বা স্থলাভিষিক্ত বলে ঘোষণা করেছিলেন।
সংবাদ: 3472140    প্রকাশের তারিখ : 2022/07/18

কুরআনের সূরাসমূহ/১৮
তেহরান ( ইকনা ): পবিত্র কুরআনের গল্পগুলির মধ্যে এমন কিছু বর্ণনা রয়েছে যা অন্যান্য ধর্মীয় বইতেও উল্লেখ করা হয়েছে। ঠিক তেমনি গল্পগুলির মধ্যে গুহায় আশ্রয় নেওয়া খ্রিস্টান মুমিনদের কষ্টের কাহিনী এবং খিযরের সাথে হযরত মুসা (আ.)-এর সাহচর্যের কাহিনী সূরা কাহফে বর্ণিত আছে।
সংবাদ: 3472143    প্রকাশের তারিখ : 2022/07/18

কুরআনে বর্ণিত বিভিন্ন ব্যক্তিদের চরিত্র – ৩
তেহরান ( ইকনা ): ইসলামে বলা হয়েছে যে সকল নবীই নির্দোষ এবং যেকোনো ধরনের পাপ ও ত্রুটি থেকে মুক্ত। যদি তাই হয়, তাহলে তিনি যে মহান আল্লাহর আদেশের অবাধ্যতা করেছেন, তার অর্থ কী এবং কীভাবে এটি ন্যায়সঙ্গত হতে পারে?
সংবাদ: 3472139    প্রকাশের তারিখ : 2022/07/17

তেহরান ( ইকনা ): আরবি ১৮ ই জ্বিলহজ ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় দিন । কারণ, প্রায় ১৪ শতাব্দী পূর্বে দশম হিজরির এই দিনে বিদায় হজ শেষে সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত নাযিল হওয়ার পর বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) তাঁর চাচাতো ভাই ও জামাতা আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-কে নিজের উত্তরসূরি বা স্থলাভিষিক্ত বলে ঘোষণা করেছিলেন। ঐতিহাসিক ঈদে গাদির উপলক্ষে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গাদিরের পতাকা উত্তোলন করা হয়েছে।
সংবাদ: 3472138    প্রকাশের তারিখ : 2022/07/16

তেহরান ( ইকনা ): ইরানে ড্রোন প্রযুক্তি ও বৈমানিক বিহীন বিমানের উন্নতিতে WELT টিভি চ্যানেলে জার্মান বিশেষজ্ঞের বিস্ময় প্রকাশ । 
সংবাদ: 3472137    প্রকাশের তারিখ : 2022/07/16

তেহরান ( ইকনা ): ২১২ হিজরী সালের ১৫ যিল হজ্জ পবিত্র মদীনা নগরীর পার্শ্ববর্তী সারিয়া ( صریا ) নামক স্থানে মহানবীর (সা) পবিত্র আহলুল বাইতের (আ) বারো মাসূম ইমামের দশম মাসূম ইমাম হযরত আলী ইবনে মুহাম্মাদ আননাক্বী আল হাদীর (আ) শুভ জন্ম গ্রহণ করেন।  তাঁর কুনিয়াহ্ ( ডাক নাম ) আবুল হাসান আস সালিস ( তৃতীয় আবুল হাসান ) । তাঁর সবচেয়ে প্রসিদ্ধ লকব (উপাধি) নাকী( পবিত্র , পরিশুদ্ধ ) ও হাদী ( পথপ্রদর্শক)। তিনি ২২০ হিজরী সালে পিতার শাহাদাতের পর মাত্র ৮ বছর বয়সে ইমাম হন । তাঁর ইমামত কাল ছিল ৩৩ বছর । ইমাম হাদীর (আ) এই দীর্ঘ ইমামত কালে ছয় জন আব্বাসীয় খলীফা রাজত্ব করে : 
সংবাদ: 3472136    প্রকাশের তারিখ : 2022/07/16

তেহরান ( ইকনা ): চীনের সর্বোচ্চ মিনার ‘দ্য এমিন মিনারেট’কে স্থানীয় ভাষায় ‘এমিন তা’ ও ‘সুগং তা’ বলা হয়। চীনা ভাষায় ‘তা’ অর্থ উঁচু ভবন। ‘সু’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে সুলাইমানকে আর ‘গং’ অর্থ আমির বা সর্দার। সুতরাং ‘সুগং তা’-এর অর্থ হলো আমির সুলায়মানের ভবন।
সংবাদ: 3472133    প্রকাশের তারিখ : 2022/07/16

তেহরান ( ইকনা ): ইহুদিবাদী ইসরাইলের সব ধরনের ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের সৌদি সফরের আগেভাগে এ ঘোষণা দিল রিয়াদ। এর মধ্য দিয়ে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সৌদি শাসকগোষ্ঠী।
সংবাদ: 3472132    প্রকাশের তারিখ : 2022/07/15

জুমা নামাজের খতিব;
তেহরান ( ইকনা ): তেহরানে জুমার নামাজের দ্বিতীয় খুতবায় হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি হিজাবের গুরুত্ব উল্লেখ করে বলেন: হিজাব নারীদের যে সেবা দিয়েছে তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। এছাড়াও, ইসলামী বিপ্লব নারীদের যে সেবা প্রদান করেছে তা ইরানের ইতিহাসে নজিরবিহীন।
সংবাদ: 3472131    প্রকাশের তারিখ : 2022/07/15

তেহরান ( ইকনা ): ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেথেলহেম শহরে সফর ফিলিস্তিনের ইস্যুতে কোনো লাভ হবে না। এই সফরের মাধ্যমে শুধুমাত্র দখলদার ইহুদি শাসকগণ  লাভবান হবে।
সংবাদ: 3472130    প্রকাশের তারিখ : 2022/07/14

তেহরান ( ইকনা ): ঈদে গাদিরের প্রাক্কালে ইরাকের পবিত্র নগরী নাজাফ আশরাফে ইমাম আলী (আ.)-এর মাজারের গম্বুজে গাদিরের উজ্জ্বল পতাকা উত্তোলন করা হয়েছে।
সংবাদ: 3472129    প্রকাশের তারিখ : 2022/07/14

তেহরান ( ইকনা ):  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে পৌঁছেছেন। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার তাকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।  
সংবাদ: 3472128    প্রকাশের তারিখ : 2022/07/14