
আল-জাজিরার বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে এই হামলা ঘটে। পুলিশ জানিয়েছে, দুই কিশোর হামলাকারী ঘটনাস্থলে নিহত হয়েছে। তিনজন প্রাপ্তবয়স্ক মুসল্লি মসজিদের ভিতরে নিহত হয়েছেন।
পুলিশের মতে, হামলাকারীরা ১৭ বছর বয়সী কেইন ক্লার্ক এবং ১৮ বছর বয়সী ক্যালেব ভাজকুয়েজ। তাদের গাড়িতে ইসলামবিদ্বেষী লেখা পাওয়া গেছে, যা হামলার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই “ভয়াবহ ঘটনায়” দুঃখ প্রকাশ করেছেন। এফবিআই জানিয়েছে, তারা হামলার সব দিক তদন্ত করছে।
সান ডিয়েগো ইসলামিক সেন্টার শহরের সবচেয়ে বড় ইসলামিক কেন্দ্র, যেখানে শিক্ষা, কুরআন হিফজ, আরবি ভাষা এবং সমাজসেবামূলক কার্যক্রম চালানো হয়। 4353048#