আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের অত্যাচারী শাসক অলে খলিফার কারাগার থেকে দীর্ঘ পাঁচ বছর পর মুক্তি পেলেন বিপ্লবী তিন আলেম। এই বিপ্লবী তিন আলেম হচ্ছেন "মুহাম্মাদ আলী আল-মাহফুজ", "জাসিম দামিস্তানী" এবং "সাইয়্যেদ মাহদী মুসাভী"।

সাইয়্যেদ মাহদী মুসাভী সেদেশের ইসলামী জামিয়াতে আমালের নেতাদের মধ্যে একজন এবং একই দলের অন্যতম নেতা শেখ মুহাম্মাদ আলী আল-মাহফুজকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে দেশটির আদালত। তবে আপিলের ভিত্তিতে ঐ রায়কে পূণর্বিবেচনার আওতায় এনে ১০ বছরের সাজাকে কমিয়ে ৫ বছরে আনা হয়।
শেখ মুহাম্মাদ আলী আল-মাহফুজকেও আজ (৩০শে এপ্রিল) দুপুরে মুক্ত করা হয়। এছাড়াও জাসিম দামিস্তানীকেও দীর্ঘ পাঁচ বছর পর জেল থেকে মুক্তি দেওয়া হয়।

