IQNA

ইংল্যান্ডের বাসে "সুবাহানআল্লাহ " লিখিত পোস্টার

15:51 - May 09, 2016
সংবাদ: 2600745
ইংল্যান্ডের বাসে
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ধর্মের প্রকৃত চেহারা সকলের সম্মুখে তুলে ধরা জন্য ইংল্যান্ডের ইসলামী দাতব্য প্রতিষ্ঠান "ইসলামিক রিলিফ" নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। "ইসলামিক রিলিফ"এর পক্ষ থেকে ইংল্যান্ডের পাঁচটি বৃহৎ শহরে বেশ কয়েকটি বাসে " সুবাহানআল্লাহ " লেখা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ২৩শে মে থেকে 'সুবাহান আল্লাহ" লিখিত পোস্টার সমৃদ্ধ বাসগুলো ইংল্যান্ডের লন্ডন, বার্মিংহাম, ব্র্যাডফোর্ড, ম্যানচেস্টার এবং লিসটার শহরে চলাচল করবে।

ইসলামী দাতব্য প্রতিষ্ঠানের প্রচারণার মধ্যে এটি একটা উদ্যোগ। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিরিয়ার অভ্যন্তরীণ যুদ্ধের জন্য গৃহহীন মুসলমানদের মাঝেও যাকাত অনুদান করা হবে।

ব্রিটেনের ইসলামিক ওয়েলফেয়ারের সভাপতি "ইমরান মাদান বলেছেন: ইংল্যান্ডের সমাজে ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে যে ভ্রান্তি ধারণা বিরাজমান করছে, তা দুর করার জন্যই আমরা এধরণের পদক্ষেপ গ্রহণ করেছি।

Iqna


captcha