IQNA

কারবালায় ‘যেয়ারতে আশুরা’ প্রতিযোগিতা

18:40 - May 21, 2016
সংবাদ: 2600826
সাংস্কৃতিক বিভাগ: ‘যেয়ারতে আশুরা’ বিষয়ক প্রতিযোগিতা আগামী ৯ই জুন ইমাম হুসাইন (আ.) এর মাজারের যুব বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইমাম হুসাইন (আ.) এর মাজার পরিচালনা পরিষদের সাথে সম্পৃক্ত ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনা: পুরুষ ও মহিলা যৌথ বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার নাম নিবন্ধন গত ১৫ মে থেকে শুরু হয়েছে এবং আগামী ৩০মে নাগাদ অব্যাহত থাকবে।

ইমাম হুসাইন (আ.) এর মাজারের সাথে সম্পৃক্ত যুব বিষয়ক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৭৭১৮৩০৬০৬৮-০৭৫০২৮৩৭৬০৮ এ নাম্বারে যোগাযোগ অথবা যুব বিভাগের জন্য নির্ধারিত বিশেষ ভবনে যোগাযোগের মাধ্যমে নাম নিবন্ধন সম্ভব হবে।

১৫-৩৫ বছরের যে কোন নারী ও পুরুষ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ সুযোগ পাবে। এছাড়া নাম নিবন্ধনের জন্য পরিচয়পত্র প্রদর্শনও আবশ্যক।

উল্লেখ্য, আগামী ৯ জুন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইমাম হুসাইন (আ.) এর মাজারে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী প্রতিদ্বন্দীদেরকে পুরস্কৃত করা হবে বলেও ঐ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।#

3499960

captcha