IQNA

18:42 - July 17, 2016
সংবাদ: 2601214

ছায়াশূন্য হল পবিত্র কাবা ঘর

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার (১৫ জুলাই) মুসলমানদের ধর্মীয়স্থান পবিত্র কাবা ঘরের ঠিক উপরে সূর্য অবস্থান করেছে। আর এর ফলে কিছু সময়ের জন্য কাবা ঘরের কোনো ছায়া দেখা যায়নি।

ছায়াশূন্য হল পবিত্র কাবা ঘর

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার পবিত্র মক্কা নগরীর স্থানীয় সময় ১২:২৭টায় জুমার নামাজের সময় পবিত্র কাবা ঘরের ঠিক ৯০ ডিগ্রী উচ্চতায় সূর্য অবস্থান করেছে। যারফলে পবিত্র কাবা ঘর ছায়াশূণ্য হয়েছে।
প্রতি বছরে এই ঘটনা দুইবার ঘটে। গ্রীষ্ম ও শীত কালে এ ঘটনা ঘটে থাকে। কর্কটক্রান্তি রেখা থেকে সূর্য বিষুবরেখার দক্ষিণে ফেরার সময় এই ঘটনা ঘটে।
চলতি বছরে মে মাসের ২৭ তারিখে পবিত্র কাবা ঘর ছায়াশূন্য হয়েছিল।
iqna


ট্যাগ্সসমূহ: মুসলমান ، ধর্ম ، পবিত্র ، কাবা
captcha