IQNA

20:15 - September 10, 2016
সংবাদ: 2601548

মিশরের শেইখুল কোররা’র ইন্তিকাল

কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: মিশরের শীর্ষস্থানীয় কারী ও শেইখুল কুররা ‘শেইখ আব্দুল হাকিম আব্দুল লাতিফ’ গতকাল (৯ সেপ্টেম্বর) ইন্তিকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

মিশরের শেইখুল কোররা’র ইন্তিকাল

Rassd ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘শেইখ আব্দুল হাকিম আব্দুল লাতিফ’ ছিলেন মিশরের শীর্ষস্থানীয় কারীদের একজন। ‘শেইখ আহমাদ আল-মিসরাভি’র পর তিনি মিশরের শেইখুল কুরর হিসেবে নির্বাচিত হন। গতকাল বিকেলে তিনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‘আল-মিসরাভি’ হেফজ প্রশিক্ষণ বিষয়ক কুরআনিক কেন্দ্রের পরিচালক ‘শেইখ মুহাম্মাদ ফুয়াদের বিবৃতির ভাষ্য অনুযায়ী ‘শেইখ আব্দুল হাকিম আব্দুল লাতিফের জানাজা আজ (১০ সেপ্টেম্বর) যোহরের নামাযের পর আল-আযহার জামে মসজিদ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার কুলখানীর অনুষ্ঠান তার দাফনকার্য শেষ করার পর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আন্তর্জাতিক কুরআন বিষয়ক বার্তা সংস্থা (ইকনা), মহান এ কারী’র মৃত্যুতে তার পরিবার এবং কুরআন ভিত্তিক তৎপরতার সাথে জড়িত ব্যক্তিত্বদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছে।#3529039


captcha