IQNA

সামার্রায় যায়েরদের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০

15:04 - November 06, 2016
সংবাদ: 2601896
সামার্রায় যায়েরদের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সামর্রা শহরে ইমাম হাদী (আ.) এবং ইমাম আসকারী (আ.)এর পবিত্র মাযারের জিয়ারতকারীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের হামলার ফলে ১০ জন ইরানী জায়ের (জিয়ারতকারী) নিহত হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: আল-সামারিয়া নিউজ নেটওয়ার্ক রবিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে প্রকাশ করেছে, সামার্রা শহরের টার্মিনালে রাখা এক গাড়ীতে সন্ত্রাসীদের রেখে যাওয়া বোমাটির বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণের ফলে ১০ জন ইরানী নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

ইরাকে ইরানের হজ এবং জিয়ারত অর্গানাইজেশন প্রতিনিধি ১০ জন ইরানীর নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইরানের হজ এবং জিয়ারত অর্গানাইজেশন প্রতিনিধি 'দানেশইয়ার' বলেন: জিয়ারতকারীরা সামার্রার টার্মিনালে বাস থেকে নামছিল। ঠিক তখনই (বোমা রক্ষিত) একটি এম্বুলেন্স ইরানী জায়েরদের সামনে আসে এবং বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণের পরপরই সামার্রার পুলিশ শহরটিতে কারফিউ জারি করে জরুরি অবস্থা ঘোষণা করেছে। নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে জানতে পেরেছে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ বিস্ফোরণের জন্য অপর একটি গাড়ি প্রস্তুত করে সামার্রার উদ্দেশ্য পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সামার্রা শহরটি তিকরিতের ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

অপর এক সংবাদ সংস্থা জানিয়েছে, ইমাম হাসান আসকারী (আ.)এর পবিত্র মাযারের নিকটে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন  হয়েছে।

iqna


captcha