IQNA

22:32 - November 26, 2016
সংবাদ: 2602034

ইরাক ও ইরানে শত শত মুসলমানের প্রাণহানিতে রাহবারের শোক

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী ইরাকে তাকফিরি সন্ত্রাসীদের বোমা হামলা এবং ইরানের ট্রেন দুর্ঘটনায় শত শত লোকের প্রাণ হানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ইরাক ও ইরানে শত শত মুসলমানের প্রাণহানিতে রাহবারের শোক
ইরাক ও ইরানে শত শত মুসলমানের প্রাণহানিতে রাহবারের শোক

বার্তা সংস্থা ইকনা: গত বৃহস্পতিবার ২৪শে নভেম্বর ইরাকের হিল্লা শহরের কাছে একটি পেট্রল পাম্পে গাড়িবোমা বিস্ফোরণে বহু ইরানি জিয়ারতকারীসহ প্রায় ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ওই হামলার দায় স্বীকার করেছে।

অপরদিকে গতকাল শুক্রবার সকালে ইরানের সেমনান প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে শতাধিক লোকের হতাহতের ঘটনা ঘটেছে। এ দুটি ট্রেনের যাত্রীরা ইমাম রেজার (আ.) মাজার জিয়ারতের জন্য যাচ্ছিলেন।

আজ শনিবার ২৬শে নভেম্বর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী এ দুটি ঘটনার প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ বাণী প্রদান করেছেন। নিচে বাণীটির সারাংশ তুলে ধরা হল-

ইমাম হুসাইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীর বিশাল শোক-শোভাযাত্রা ও সেখানকার নজিরবিহীন নিরাপত্তার কারণে তাকফিরি সন্ত্রাসীদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে এবং এ অবস্থায় সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ হিসেবে ইরাকের হিল্লায় কাপুরুষোচিত ও নির্মম হামলা চালিয়েছে।

এর মধ্যদিয়ে তাদের হিংস্র ও ঘৃণ্য চেহারা আরও একবার সবার সামনে প্রকাশ পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইরাকের বাবেল প্রদেশের হিল্লা এলাকায় জিয়ারতকারীদের বাসে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি এক বার্তায় আরও বলেছেন, নাইজেরিয়া, পাকিস্তান ও আফগানিস্তান থেকেও একই ধরনের দুঃখজনক খবর পাওয়া যাচ্ছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের সমর্থক সরকারগুলো যে কতটা বিপদজনক এসবের মধ্যদিয়ে সে বাস্তবতাই ফুটে উঠছে।

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী দেশটির সেমনানে ট্রেন দুর্ঘটনায় হতাহতের বিষয়ে শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে আহতদের সুস্থতা কামনা করে দোয়া করেন তিনি। গতকাল (শুক্রবার) সেমনানে ট্রেন দুর্ঘটনায় ৪০ জন নিহত ও প্রায় একশ' জন আহত হয়েছে। ট্রেনটি তাবরিজ থেকে পবিত্র নগরী মাশহাদ যাচ্ছিল।

iqna

captcha