IQNA

23:27 - March 25, 2017
সংবাদ: 2602782

শিয়া মুসলমানদের বাড়ীতে অলে খলিফার আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের অলে খলিফার সৈন্যরা ২২শে মার্চে সেদেশের সাত্তারা দ্বীপের বেশ কয়েকে জন শিয়া মুসলমানদের বাড়ীতে আক্রমণ করেছে।

শিয়া মুসলমানদের বাড়ীতে অলে খলিফার আক্রমণ
বার্তা সংস্থা ইকনা: অলে খলিফার সৈন্যরা শিয়া মুসলমানদের বাড়ীতে জোরপূর্বক প্রবেশ করে বাড়ীর ভিতরের আসবাবপত্র ভেঙ্গে তছনছ করেছে।
এ ব্যাপারে স্যাটেলাইট নেটওয়ার্কের 'আল লুয়লুয়া' এক প্রতিবেদনে ঘোষণা করেছে, বাহরাইনের শাসকের ভাড়াটে জঙ্গিরা চলতি মাসের শুরু থেকে শিয়া অধ্যুষিত সাত্তারা দ্বীপে হামলা চালিয়েছে এবং এখনও তাদের হামলা অব্যাহত রেখেছে।
প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের অলে খলিফার সৈন্যরা এ পর্যন্ত ৫০ জন শিয়া মুসলমানের বাড়ীতে হামলা চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে।
অলে খলিফার সৈন্যরা বিভিন্ন অজুহাত দেখিয়ে শিয়া মুসলমানদের বাড়ীতে এই হামলা চালাচ্ছে।
iqna




captcha