IQNA

নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী হামলা

0:59 - April 10, 2017
সংবাদ: 2602887
নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী হামলা
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার মাইদুগুরি রাজ্যের 'জাইদার পোলো' এলাকার একটি মসজিদে গতকাল সকালে সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার ফলে ২ জন মুসল্লি নিহত এবং ৫ জন মুসল্লি আহত হয়েছেন।
নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী হামলা

বার্তা সংস্থা ইকনা: এই ব্যাপারে মাইদুগুরি রাজ্যের পুলিশ মুখপাত্র ভিক্টর ইযুকু জানিয়েছেন, ১০ এবং ১৩ বছরের দুই বালিকা এই আত্মঘাতীর হামলা চালিয়েছে। গতকাল ভোর ৫টায় মুসল্লিগণ যখন নামাজের জন্য মসজিদে উপস্থিত হচ্ছিলেন, তখন এই হামলার ঘটনা ঘটে।
'জাইদার পোলো' এলাকার মসজিদে প্রবেশের সময় এই দুই বালিকাকে দেখে দুই জন মুসল্লির সন্দেহ হয় এবং মসজিদে প্রবেশে তাদেরকে বাধা প্রয়োগ করে।
এসকল এক বালিকা নিজের কাছে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটায়। ফলে পাশে থাকা তার এক সাথী সহ দুই জন মুসল্লি নিহত এবং ৫ জন মুসল্লি আহত হন।
২০১৫ সালের অক্টোবর মাসে সন্ত্রাসীদের এধরণের হামলার ফলে ১৮ জন নিহত হয়েছেন।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সহচর বোকো হামার নাইজেরিয়ার উত্তরাঞ্চলে স্ব-ঘোষিত খেলাফত চালু করার চেষ্টা করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর হামলার ফলে ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত ২০ হাজার নিহত এবং ২৬ লাখে জনগণ বাস্তুচ্যুত হয়েছে।
সম্প্রতি নাইজেরিয়ান সেনাবাহিনী এবং আঞ্চলিক বাহিনী তাদের সন্ত্রাস বিরোধী পদক্ষেপের মাধ্যমে বোকো হারামের বিশাল দখলদারিত্ব এলাকা থেকে তাদেরকে বহিষ্কার করেছে। এ সত্ত্বেও এই সন্ত্রাসী দল তাদের পাশবিক হামলা অব্যাহত রেখেছে এবং সম্প্রতি মাইদুগুরি রাজ্যে তাদের আত্মঘাতী হামলা তীব্র করেছে।
iqna




captcha