IQNA

20:29 - October 11, 2017
সংবাদ: 2604041

রোহিঙ্গা মুসলমানদের জন্য বেদফোর্ড মসজিদের অনুদান

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের বেদফোর্ড শহরের নটিংহ্যামের এলাকার ইসলামী সংস্কৃতি কেন্দ্র এবং মসজিদের কমিটির সদস্যরা বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা মুসলমানদের জন্য ৩৬৪৬ পাউন্ড অনুদান করেছেন।

রোহিঙ্গা মুসলমানদের জন্য বেদফোর্ড মসজিদের অনুদান
রোহিঙ্গা মুসলমানদের জন্য বেদফোর্ড মসজিদের অনুদান

বার্তা সংস্থা ইকনা: সংগ্রহীত এই অর্থ দিয়ে রোহিঙ্গাদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করবে বলে যানা গিয়েছে।

বেদফোর্ড মসজিদের খতিব বলেন: আমরা অনুভব করেছি রোহিঙ্গা মুসলমানদের সাহায্য প্রদান করব। রোহিঙ্গা মুসলমানদের জন্য অর্থ সংগ্রহের ক্ষেত্রে মসজিদের উদার সদস্যরা জবাব দিয়েছে।

অক্সফাম রিলিফ কমিটির রিপোর্ট অনুযায়ী সম্প্রতি সহিংসতার ফলে গত সপ্তাহে প্রায় ৫ লাখ মুসলমান মিয়ানমার থেকে পালিয়েছে এবং কোন অভিভাবক ছাড়াই ১৪০০ শিশু বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবস্থান করছে। এসকল শিশুর অভিভাবকদের মধ্যে কেউ কেউ নিহত হয়েছে এবং কেউ কেউ হারিয়ে গিয়েছে।

iqna


captcha