IQNA

তুরস্কে দায়েশের সাথে জড়িত থাকার সন্দেহে ৫৪ জনকে গ্রেফতার

17:24 - May 17, 2018
সংবাদ: 2605775
তুরস্কে দায়েশের সাথে জড়িত থাকার সন্দেহে ৫৪ জনকে গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে জড়িত থাকার সন্দেহে তুর্কি সেনারা ৫৪ জনকে গ্রেফতার করেছে।


বার্তা সংস্থা ইকনা: তুরস্কের পুলিশ ঘোষণা করেছে, গ্রেফতারকৃত সকলেই বিদেশী নাগরিক। পুলিশের ধারণা ছিল, এসকল বিদেশী নাগরিকরা সিরিয়ায় প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাদেরকে ইস্তাম্বুল থেকে গ্রেফতার করে।
বিগত কয়েক বছরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তুরস্কে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। গত বছর ইস্তাম্বুলের একটি ক্লাবে দায়েশের হামলার ফলে ৩৯ জন নিহত হয়েছেন।
iqna

 

captcha