IQNA

5:08 - May 10, 2021
সংবাদ: 2612758

পবিত্র রমজান মাসের ২৭তম দিনের দোয়া

তেহরান (ইকনা): ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

পবিত্র রমজান মাসের ২৭তম দিনের দোয়া

পবিত্র রমজান মাসের ২৭তম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

اَللّـهُمَّ ارْزُقْنی فیهِ فَضْلَ لَیْلَةِ الْقَدْرِ، وَصَیِّرْ اُمُوری فیهِ مِنَ الْعُسْرِ اِلَى الْیُسْرِ، وَاقْبَلْ مَعاذیری، وَحُطَّ عَنّیِ الذَّنْبَ وَالْوِزْرَ، یا رَؤوفاً بِعِبادِهِ الصّالِحینَ


উচ্চারণ: আল্লা-হুম্মার যুক্বনী ফীহি ফাদ্বলা লাইলাতিল ক্বদর, ওয়া সয়য়ির উমূরী ফীহি মিনাল উ'ছরি ইলাল ইয়ুছরি ওয়াক্ববাল মাআ'-যীরী ওয়া হুত্বত্বা আ'ন্নীয যামবা ওয়াল বিযরা ইয়া- রয়ূফা-ম বি ই'বা-দিহিছ ছ-লিহীন।

অর্থ : হে আল্লাহ ! আজকের দিনে আমাকে শবেকদরের ফজিলত দান কর। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও। আমার অক্ষমতা কবুল কর এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।

আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।

পবিত্র রমজান মাসের ২৭তম দিনের দোয়া

সংশ্লিষ্ট খবর
captcha