
আল-আলাম নেটওয়ার্কের বরাত দিয়ে ইকনা জানায়, হাশদ আশ-শা’বি বিবৃতিতে জনগণকে ২ জানুয়ারি ২০২৬ (১২ দি ১৪০৪) ‘বিজয়ের কমান্ডারদের’ (জেনারেল হাজ্জ কাসেম সোলাইমানি এবং আবু মাহদি আল-মুহান্দিস) এবং তাঁদের সঙ্গীদের শাহাদাতের ষষ্ঠ বার্ষিকীতে লক্ষ লক্ষ জনতার বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এই বিক্ষোভ মাগরিবের নামাজের পর শহিদ আবু মাহদি আল-মুহান্দিস সড়কে (বাগদাদ বিমানবন্দর) যেখানে আমেরিকান হামলায় কমান্ডারদের শাহাদাত হয়েছিল— সেই স্থান থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।
বিবৃতিতে জনগণের উদ্দেশে বলা হয়েছে: তোমাদের এই বিক্ষোভে উপস্থিতি শহিদদের সাথে নবায়নকৃত অঙ্গীকার এবং একটি শক্তিশালী বার্তা যে, শহিদদের পথ অব্যাহত রয়েছে। ইরাক রক্ষায় যে রক্ত ঝরেছে তা কখনো বৃথা যাবে না। যারা মনে করে হত্যাকাণ্ড প্রতিরোধের পথের সমাপ্তি— তারা ভ্রান্তিতে রয়েছে। প্রতিরোধের পথ অব্যাহত আছে এবং পতাকা কখনো মাটিতে পড়বে না।
১৩৯৮ সালের ১৩ দি মাসের ভোরে ইসলামের বীর সেনানী হাজ্জ কাসেম সোলাইমানি এবং প্রতিরোধের কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস আজীবন জিহাদের পর আমেরিকান হেলিকপ্টার হামলায় বাগদাদ বিমানবন্দরে শহিদ হন।
পেন্টাগনের ঘোষণা অনুযায়ী, এই বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4324054#