IQNA

ইরাকে শহীদ নেতার তাশিয়ার স্মারক ডাকটিকিট উন্মোচন

13:33 - July 08, 2026
সংবাদ: 3479430
ইরাকে শহীদ নেতার তাশিয়ার স্মারক ডাকটিকিট উন্মোচন
ইরাকের যোগাযোগমন্ত্রী, ইসলামী বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেই-এর ইরাকে তাশিয়া অনুষ্ঠান উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন।

ইকনা জানিয়েছে (ইরাকি অফিসিয়াল নিউজ এজেন্সি ‘ওয়াআ’ সূত্রে), ইরাকের যোগাযোগমন্ত্রী মুহাম্মাদ আস-সান্দ শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেই (কুদ্দিসা সিররুহ)-এর ঐতিহাসিক ও জমকালো তাশিয়া অনুষ্ঠান উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট মুদ্রণের নির্দেশ দিয়েছেন।

এই ডাকটিকিট শহীদ নেতার স্মৃতি ও তাঁর মহান উত্তরাধিকারকে জীবন্ত রাখার উদ্দেশ্যে এবং ইরাকি জনতার লক্ষ লক্ষ মানুষের ঐতিহাসিক বিদায়ী উপস্থিতিকে স্মরণীয় করে রাখার জন্য মুদ্রিত হচ্ছে।

শহীদ ইরানি নেতার পবিত্র পার্থিব দেহ আজ বুধবার লক্ষ লক্ষ ইরাকির উপস্থিতিতে নজফে তাশিয়া হয়েছে এবং বিকেলে কারবালায় তাশিয়া অনুষ্ঠিত হবে।4362906#

 
captcha