IQNA

ইসলামিক কেন্দ্রের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় কানাডিয়ান পুলিশ তদন্ত শুরু করেছে

12:51 - July 22, 2026
সংবাদ: 3479512
মন্ট্রিয়লে ইসলামিক সেন্টারে কাটা হাতের মতো বস্তুসহ প্যাকেট: ঘৃণামূলক অপরাধের তদন্ত শুরু
ইকনা’র প্রতিবেদন: কানাডার মন্ট্রিয়ালে একটি ইসলামিক সেন্টারের সামনে কাটা হাতের মতো বস্তু ও লাল রঙের পদার্থ (কৃত্রিম রক্ত) সম্বলিত একটি প্যাকেট পাওয়ার পর পুলিশ ঘৃণামূলক অপরাধের তদন্ত শুরু করেছে।

‘গ্লোবাল নিউজ’-এর বরাত দিয়ে জানা যায়, ‘মুসলিম অ্যাসেম্বলি অব কানাডা’ জানিয়েছে যে, প্যাকেটটিতে কাটা হাতের মতো বস্তু ছিল যা লাল রঙে ভেজানো। পুলিশ বলেছে, রোববার এক বা একাধিক সন্দেহভাজন ব্যক্তি এই প্লাস্টিকের ব্যাগটি ‘ওয়ার্দান ইসলামিক সেন্টার’-এর প্রবেশপথে রেখে যায়। বস্তুটি এখন ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে।

এই কেন্দ্রটি মসজিদ ও মুসলিম সম্প্রদায়ের সমাবেশস্থল হিসেবে কাজ করে এবং দৈনিক নামাজ, ধর্মীয়, শিক্ষামূলক ও সামাজিক কর্মসূচি পরিচালনা করে।

পুলিশ কেন্দ্রের পরিচালকের সাথে দেখা করেছে এবং মামলাটি ‘হেট ক্রাইম ইউনিট’-এ স্থানান্তর করেছে। ইউনিটটি এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।

এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত চলছে।

মুসলিম অ্যাসেম্বলি অব কানাডা জানিয়েছে, এই ঘটনা সপ্তাহান্তে একটি সমাবেশের সময় ঘটেছে, যেখানে পরিবার, শিশু, নারী ও নামাজি উপস্থিত ছিলেন।

সংগঠনটি বলেছে, শিশুরা আতঙ্কিত হয়েছে, পরিবারগুলো শকড হয়েছে এবং একটি উপাসনা ও সমাবেশের স্থান আতঙ্ক ও ভীতির জায়গায় পরিণত হয়েছে।

তারা আরও বলেছে, এই ঘটনা শূন্যতায় ঘটেনি, বরং কানাডার মুসলিমদের বিরুদ্ধে বাড়তে থাকা ইসলামবিদ্বেষ, অনলাইন ঘৃণা-প্রচারণা ও বিভেদমূলক বক্তব্যের অংশ।

কানাডার সরকারি তথ্য অনুসারে, দেশটিতে ঘৃণামূলক অপরাধের ঘটনা ২০১৮ সালের ১,৮১৭ থেকে ২০২৪ সালে ৪,৮৮২-এ উন্নীত হয়েছে। ইসলামবিদ্বেষী ঘটনা একই সময়ে প্রায় তিনগুণ বেড়ে ৮৪ থেকে ২২৯-এ পৌঁছেছে। 4365468#

captcha