তেহরান (ইকনা): মুসলমানদের প্রথম কেবলা মাসজিদুল আকসা বা ‘বায়তুল মুকাদ্দাস’। এই মসজিদটি ফিলিস্তিনের জেরুজালেম পবিত্র ভূমিতে অবস্থিত। এই কারণে মুসলমানদের কাছে এই ভূমির গুরুত্ব অনেক বেশী। এই কথা বিবেচনা করে এবং "আল-আকসা তুফান"কে স্মরণে রেখে ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান "গৌরবের ভূমি" শিরোনামে একটি কবিতা লিখেছেন। এই কবিতায় কণ্ঠ দিয়েছেন জনাব আম্মার সাবিল।