আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে গত বছর রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতিত হওয়ার যে তথ্য উঠে এসেছে তা দেশটিতে জাতিগত উত্তেজনা আরো উস্কে দিতে পারে বলে গত সোমবার মন্তব্য করেছেন স্টেট কাউন্সিলর ও গণতান্ত্রিক নেত্রী অং সান সুচি।
