তেহরান (ইকনা): মরক্কোর ক্যাসাব্লাঙ্কা শহরের মসজিদসমূহে পবিত্র কুরআনের পাণ্ডুলিপির কিছু ছবি প্রকাশ হয়েছে। এতে দেখা গিয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবর রোধের জন্য এসকল পাণ্ডুলিপি মুসল্লিদের নাগালের বাইরে রাখা হয়েছে। এসকল ছবি প্রকাশের পর সেদেশের সামাজিক মিডিয়া ব্যবহারকারীগণ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
মরক্কোর ক্যাসাব্লাঙ্কা শহরের মসজিদসমূহে করোনার প্রসারণের অজুহাতে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে মুসল্লিগণ। 