IQNA

20:19 - September 19, 2021
সংবাদ: 3470694

কুরআনের বিশেষ পাণ্ডুলিপি প্রকাশের বিরুদ্ধে জেরুজালেমের গ্র্যান্ড মুফতির সতর্কবাণী

তেহরান (ইকনা): জেরুজালেমের গ্র্যান্ড মুফতি মুহাম্মদ হুসাইন ফিলিস্তিনে পবিত্র কুরআনের বিভ্রান্তমূলক পাণ্ডুলিপি প্রকাশের বিরুদ্ধে সতর্ক করেছেন। এই পাণ্ডুলিপির সূরা নিসার ৩৯ নম্বর আয়াতে «علیما» "আলিমা" শব্দের আল-আইন অক্ষরের উপরে একটি বিন্দু আছে।

কুরআনের বিশেষ পাণ্ডুলিপি প্রকাশের বিরুদ্ধে জেরুজালেমের গ্র্যান্ড মুফতির সতর্কবাণী

পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি বৈরুতে দারুল লুবনানিয়া পাবলিকেশন্স প্রকাশ করেছে এবং (৪১) নম্বর লাইসেন্স রয়েছে, যা আল-আজহার আল-শরীফের ইসলামী গবেষণা একাডেমী ২৬/৪/২০১৫-এ জারি করেছিল।

জেরুজালেম ও ফিলিস্তিনি অঞ্চলের মুফতিরা বলেছেন: যেসকল লাইব্রেরি, ছাপাখানা এবং যাদের কাছে পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি আছে, তারা দ্রুত দারুল ফাত্তার নিকট হস্তান্তর করুন। এ ব্যাপারে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

তিনি কুরআন প্রিন্টের সময় অধিক মনোযোগ হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। iqna

captcha