IQNA

18:47 - September 13, 2022
সংবাদ: 3472451

মসজিদুল হারামে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

তেহরান (ইকনা): সৌদি আরবের মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কাবাঘর প্রাঙ্গণে মসজিদুল হারামে বাদশাহ কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতার ৪২তম পর্ব আয়োজন করে দেশটির সরকার। গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে বিশ্বের ১১১টি দেশ থেকে ১৫৩ প্রতিযোগী অংশগ্রহণ করেন।

মসজিদুল হারামে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা
সিঙ্গাপুর থেকে অংশ নেওয়া প্রতিযোগী মোহাম্মদ শুয়াইব রশিদ জানান, পবিত্র কাবাঘরের পাশে মসজিদুল হারামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পবিত্র কোরআন চর্চার প্রসারে সৌদি সরকারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মালয়েশিয়ান সাহার আল হুনাইফি জানান, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তিনি পবিত্র কাবাঘরের পাশে জীবনের সবচেয়ে আনন্দঘন ও স্মরণীয় সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।
 
ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় জানায়, গত শনিবার থেকে আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব শুরু হয়েছে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তা চলবে। ১৪-২৫ সফর পর্যন্ত প্রতিযোগিতার পুরো পর্ব চলবে।
 
সূত্র : সৌদি গেজেট
 
 
captcha