ইরান - পৃষ্ঠা 85

IQNA

ট্যাগ্সসমূহ
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান ের রাজধানী তেহরানে প্লাস্কো ভবনে অগ্নিকাণ্ডে নিহত ফায়ার সার্ভিসের নিহত ১৬ সদস্যের সোমবার (৩০শে জানুয়ারী) দাফন সম্পন্ন হয়েছে।
সংবাদ: 2602455    প্রকাশের তারিখ : 2017/01/31

ইরান ের রাজধানী তেহরানের প্লাসকো ভবনে অগ্নিকাণ্ড ও ধসের ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত ১৬ সদস্যের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। তেহরানের বেহেশতি জাহরায় ১৩ জনের দাফন অনুষ্ঠান হয়েছে; বাকি তিনজনের মৃতদেহ পারিবারিক গোরস্তানে দাফনের জন্য নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হয়। দাফনের আগে তেহরানের ইমাম খোমেনী ঈদগাহ ময়দানে নিহত ১৬ জনের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তাতে অংশ নিয়েছেন সরকারের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাসহ লাখ লাখ মানুষ।
সংবাদ: 2602450    প্রকাশের তারিখ : 2017/01/30

ইরান ের রাজধানী তেহরানে ১৯শে জানুয়ারি প্রাচীন সুউচ্চ প্লাসকো ভবনে আগুন লেগে ধসে পড়ায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। ভবনটি ধসে পড়ার নবম দিনেও উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
সংবাদ: 2602433    প্রকাশের তারিখ : 2017/01/27

সংবাদ: 2602429    প্রকাশের তারিখ : 2017/01/26

আন্তর্জাতিক ডেস্ক: বহুল বিতর্কিত ও আলোচিত সেই প্রতিশ্রুতির দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিল মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের নিষিদ্ধ করবে। মেক্সিকো সীমান্তে নির্মাণ করবেন দেয়াল। যেকোনো সময় এ বিষয়ক নির্বাহী আদেশে সই করতে পারে ট্রাম্প। এমন খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংবাদ: 2602428    প্রকাশের তারিখ : 2017/01/26

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দ্রাবাদে আগামী কয়েক মাসের মধ্যে "ওয়ার লর্ড" নামক ইসলামিক আর্ট গ্যালারি উদ্বোধন হতে যাচ্ছে। কুরআন শরিফের দুর্লভ ও প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শনের মাধ্যমে মিউজিয়ামটির উদ্বোধন হবে।
সংবাদ: 2602424    প্রকাশের তারিখ : 2017/01/25

১৪ দিন পর;
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান ের নীতি নির্ধারণী পরিষদের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানির ইন্তেকালের ১৪ দিন পর সৌদি আরবের বাদশাহ, যুবরাজ এবং প্রতিরক্ষা মন্ত্রী মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সংবাদ: 2602413    প্রকাশের তারিখ : 2017/01/23

কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: ১২০০ অধিবাসীর এই গ্রামটির অবস্থান ইরান ের শিরাজ শহর থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। এস্তেহব’ন জেলার দেহেস্ত'ন অঞ্চলের এই গ্রামের বেশিরভাগ মানুষই আগে পবিত্র কুরআন সাধারণভাবে ও সাবলীলভাবে পড়তে পারতেন না।
সংবাদ: 2602410    প্রকাশের তারিখ : 2017/01/22

বৃহস্পতি বার (১৯শে জানুয়ারি) ইরান ের রাজধানী তেহরানের সবচেয়ে পুরনো সুউচ্চ প্লাসকো ভবনে আগুন লেগে ধসে পড়ায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আগুন লাগার তৃতীয় দিনেও উদ্ধারকর্মীরা উদ্ধার কর্মে নিয়োজিত রয়েছে। ১৯৬২ সালে ভবনটি উদ্বোধন করা হয়েছিল এবং একটি প্লাস্টিক নির্মাণ কোম্পানির নামে এটির নামকরণ করা হয়। সে সময় এরচেয়ে উঁচু ভবন আর তেহরানে ছিল না। ভবনটিতে শপিং সেন্টার ও কাপড়-চোপড়ের বহু দোকান ছিল। প্লাসকো ভবন ধসের ঘটনায় প্রাথমিকভাবে আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২০ কোটি ডলার।
সংবাদ: 2602404    প্রকাশের তারিখ : 2017/01/21

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ২১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।
সংবাদ: 2602398    প্রকাশের তারিখ : 2017/01/21

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান ের রাজধানী তেহরানের সবচেয়ে প্রাচীন বহুতল ভবনে অগ্নিকাণ্ড এবং ভবনটি ধসে পড়ার ঘটনায় সম্ভাব্য হতাহতের বিষয়ে শোক প্রকাশ করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী।
সংবাদ: 2602396    প্রকাশের তারিখ : 2017/01/20

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্রী ইরান ে ইসলামী বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ক্বিরায়াত এবং হেফজের আলোকে দ্বিতীয় বার্ষিকী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংবাদ: 2602389    প্রকাশের তারিখ : 2017/01/18

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার প্রধান বলেছেন: ইরান ও আরব বিশ্বের সাংস্কৃতিকের আলোকে প্রথম বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠান তেহরানে এবং সমাপনী অনুষ্ঠান মাশহাদে অনুষ্ঠিত হবে।
সংবাদ: 2602363    প্রকাশের তারিখ : 2017/01/14

সাধারণ জনগণ শুধু ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের আলামতের সন্ধান করে। কাজেই এ অবস্থার অবশ্যই সংশোধন প্রয়োজন। এক্ষেত্রে আমাদেরকে ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের আলামতের পরিবর্তে আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুতে এগিয়ে আসতে হবে।
সংবাদ: 2602361    প্রকাশের তারিখ : 2017/01/14

ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়ার মিলনায়তনে
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ের সাবেক প্রেসিডেন্ট ও প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানির মৃত্যুতে ইসলামী ইরান ের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপস্থিতিতে ও তারই উদ্যোগে তেহরানে একটি শোক-সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ: 2602343    প্রকাশের তারিখ : 2017/01/11

মঙ্গলবার (১০ জানুয়ারি) তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় সময় সকাল দশটায় ইসলামি প্রজাতন্ত্র ইরান ের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ইমামতি ইসলামি প্রজাতন্ত্র ইরান ের সাবেক প্রেসিডেন্ট ও নীতি নির্ধারণী পরিষদের প্রধান আয়াতুল্লাহ আলী আকবর হাশেমি রাফসানজানির (রহ.) জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।
সংবাদ: 2602338    প্রকাশের তারিখ : 2017/01/10

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান ের সাবেক প্রেসিডেন্ট ও নীতি নির্ধারণী পরিষদের প্রধান আয়াতুল্লাহ আলী আকবর হাশেমি রাফসানজানি বিভিন্ন সময়ে কুরআনিক ব্যক্তিত্বদের সাথে সাক্ষাত করতেন এবং কুরআন মাহফিলে উপস্থিত থাকতেন।
সংবাদ: 2602336    প্রকাশের তারিখ : 2017/01/10

রাজনৈতিক ও সামাজিক ডেস্ক: আগামীকাল স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়াতুল্লাহ হাশেমি'র নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ইরান ের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ইমামতিতে জানাযার নামায অনুষ্ঠিত হবে। পরে আয়াতুল্লাহ রাফসানজানির মরদেহকে ইমাম খোমেনী (র) এর মাযার প্রাঙ্গনে দাফন করা হবে।
সংবাদ: 2602331    প্রকাশের তারিখ : 2017/01/09

সর্বোচ্চ নেতা;
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরান ের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, মধ্যপ্রাচ্যে বিভেদ ও বিভক্তির বিস্তার ঘটান হচ্ছে ব্রিটেন ও আমেরিকার প্রধান লক্ষ্য।
সংবাদ: 2602329    প্রকাশের তারিখ : 2017/01/09

আন্তর্জাতিক ডেস্ক: বোরুজেরদি জোর দিয়ে বলেন, অধিকৃত ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্য সরে যেতে হবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অবশ্যই ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে।
সংবাদ: 2602325    প্রকাশের তারিখ : 2017/01/08