বাতা সংস্থা ইকনা: গতকাল (১০ম মার্চ) ইরাকের সবচেয়ে প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি ‘শেখ আব্দুল মাহদী আল করাবালায়ী’ এবং ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের পরিচালক ‘সাইয়্যেদ জাফর মুসা’র উপস্থিতিতে মুহাম্মাদ (সা.)এর সাহাবী এবং ইমাম হুসাইন (আ.)এর বন্ধু ও অন্যতম সেনাপতি ‘হাবিব ইবনে মাজাহির আল আসাদী’র (রহ.) নতুন জরিঘর উদ্বোধন করা হয়েছে।
এছাড়াও ‘হাবিব ইবনে মাজাহির আল আসাদী’র (রহ.) নতুন জরিঘর উদ্বোধন করার সময় ইরাকের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বমণ্ডলী সহ ধর্মীয় ওলামাগণ উপস্থিত ছিলেন।
মুহাম্মাদ (সা.)এর সাহাবীর নতুন জরিঘর নির্মাণে ৩ কিলোগ্রাম স্বর্ণ, ৮২২ কিলোগ্রাম রুপা, ৫০০ কিলোগ্রাম পিতল, ৩৮০ কিলোগ্রাম ইস্পাত এবং ১২ ঘন মিটারের সেগুন কাঠে মাধ্যমে নির্মাণ করা হয়েছে। জরিঘরের চারপাশে সূরা নুর এবং ইমামগণের হাদিস দ্বারা সুসজ্জিত করা হয়েছে।
ইমাম হুসাইন (আ.)এর মাজারের মুখপাত্র ‘সাইয়্যেদ আফজাল আল শামী’ এ ব্যাপারে বলেন: মুহাম্মাদ (সা.)এর সাহাবী এবং ইমাম হুসাইন (আ.)এর বন্ধু ‘হাবিব ইবনে মাজাহির আল আসাদী’ ৭০ বছর বয়সে কারবালায় ময়দায়ে শহীদ হয়েছেন। তাঁর পুরাতন জরিঘর পরিবর্তন করে নতুন জরিঘর লাগানো হয়েছে।
তিনি বলেন: দক্ষ শিল্প দ্বারা এই জরিঘর নির্মাণ করা হয়েছে। জনগণ এবং কাউসার ইনস্টিটিউটের সহযোগিতায় ইরানে নির্মাণ করা হয়েছে। উক্ত জরিঘর নির্মাণ করতে প্রায় ৩ বছর সময় লেগেছে। এই জরিঘর কারবালায় প্রবেশের পর হাবিব ইবনে মাজাহির আল আসাদী কবরের চারপাশে লাগাতে ১০ দিন সময় লেগেছে।
iqna