IQNA

ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থা: শহীদ সদর ও আল-হাকিম পরিবারের উলামাদের হত্যাকারীর ফাঁসি কার্যকর

13:00 - February 10, 2026
সংবাদ: 3478879
ইকনা- ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার মুখপাত্র জানিয়েছেন যে, শহীদ আয়াতুল্লাহ মুহাম্মাদ বাকির সদর ও আল-হাকিম পরিবারের কয়েকজন আলেমের শাহাদাতের জন্য দায়ী সাদুন সাবরির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

ইকনা নিউজ এজেন্সির প্রতিবেদন, মিডল ইস্ট নিউজ সূত্রে: সোমবার (আজ) ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার মুখপাত্র আরশাদ আল-হাকাম এক বিবৃতিতে জানান, বিচারিক সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাদুন সাবরির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

সাদুন সাবরি মানবতার বিরুদ্ধে ব্যাপক অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার মধ্যে রয়েছে ১৯৮০ সালে আয়াতুল্লাহ শহীদ মুহাম্মাদ বাকির সদর, তার বোন শহীদা বিনতে আল-হুদা এবং আল-হাকিম পরিবারের কয়েকজন আলেম ও নিরীহ নাগরিকদের শাহাদাতের ঘটনা।

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গত জুন ২০২৫ সালে এক বিবৃতিতে জানিয়েছিল যে, ইরাকের হাই ক্রিমিনাল কোর্ট সাদুন সাবরি ও হায়থাম আব্দুল আজিজ নামে দুজন অপরাধীর ফাঁসির রায় দিয়েছে। তারা ১৯৮০ সালে মরহুম মারজা আয়াতুল্লাহ মুহাম্মাদ বাকির সদর ও তার বোন শহীদা বিনতে আল-হুদাকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। 4333351#

ট্যাগ্সসমূহ: ইরাক ، জাতীয় ، আলেম ، বিচারক
captcha