IQNA

20:32 - June 17, 2017
সংবাদ: 2603270

ফিলিপাইনে লাইলাতুল ক্বাদরের আমল

আন্তর্জাতিক ডেস্ক: রমজান মাসের শেষ দশকের বিশেষ ফজিলত রয়েছে। এ দশ দিনের মাঝে রয়েছে লাইলাতুল ক্বাদর নামের একটি রাত। যা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ। আর এই পবিত্র দিন উপলক্ষে ফিলিপাইনে লাইলাতুল ক্বাদরের বিশেষ আমল পালন করা হয়েছে।

ফিলিপাইনে লাইলাতুল ক্বাদরের আমল


বার্তা সংস্থা ইকনা: পবিত্র লাইলাতুল ক্বাদর উপলক্ষে ফিলিপাইনে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে এবং আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ফিলিপাইনের শাখার পক্ষ থেকে ১৩ ও ১৫ই জুনে বিশেষ আমল পালন করা হয়েছে।
ফিলিপাইনে অবস্থিত ইরানী অধিবাসী, শিক্ষার্থী ও ইটালিয়ান শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত আমল পালন করা হয়েছে। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও জাওশান কাবির দোয়া সহকারে লাইলাতুল ক্বাদরের বিশেষ নামাজ ও অন্যান্য দোয়া পাঠ করা হয়।
iqna


ফিলিপাইনে লাইলাতুল ক্বাদরের আমল

captcha