আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ভারতীয় উপ হাইকমিশনারকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হওয়ার একদিন পর উপ হাইকমিশনার জেপি সিংহকে তলব করা হয়।
