IQNA

ফ্রান্সে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে প্রীতি ফুটবল টুর্নামেন্ট

4:52 - November 12, 2017
সংবাদ: 2604297
ফ্রান্সে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে প্রীতি ফুটবল টুর্নামেন্ট
আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা মুসলমানদের সাহায্যার্থে প্যারিসে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্সের একটি ইসলামি দাতব্য সংস্থা।

Khaberni.com ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ১৬টি টিমের অংশ্রগহণের মধ্য দিয়ে প্যারিসের একটি ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা আয়োজিত হতে যাচ্ছে। প্রতিযোগিতা থেকে অর্জিত সকল অর্থই রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রেরণ করা হবে।

ইতিমধ্যে, তুরস্কের গালাতাসারাই টিমের সদস্য এবং আলজেরিয়ার তারকা ফুটবলিস্ট ‘সুফিয়ান ফাগুলি’ এ প্রতিযোগিতার প্রতি সমর্থন ব্যক্ত করে এতে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে টুইট করেছেন।

তিনি ঐ টুইটে লিখেছেন: রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে আয়োজিত এ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারাটা আমার জন্য হবে গর্বের বিষয়।

আলজেরিয়ার জনপ্রিয় এ ফুটবলিস্ট এ পদক্ষেপকে সাফল্যমণ্ডিত করতে নিজের সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি আপনাদের সহযোগিতার উপর আস্থাশীল’।

প্রসঙ্গত, সিকিউর ইসলামিক ফ্রান্স নামক দাতব্য সংস্থাটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। প্রতিযোগিতা আগামী ২৬ নভেম্বর ৭ সদস্যের ১৬টি টিমের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। এতে অংশগ্রহণের জন্য প্রতিটি খেলোয়াড় প্রতীকি ৩৫ ইউরো করে প্রদান করবেন। আর এ প্রতিযোগিতায় অর্জিত আয়ের সবটাই রোহিঙ্গা মুসলমানদের জন্য প্রেরণ করা হবে।#3662070


captcha