IQNA

9:58 - November 17, 2022
সংবাদ: 3472832

মিসরীয় দেয়ালচিত্র ও কোরআনের বর্ণনা

তেহরান (ইকনা):  ‘Two bowing courtiers behind Nefertiti’  শীর্ষক প্রস্তরচিত্রটি ১৯৮৫ সালে মধ্যমিসরে হারমোপোলিসে আবিষ্কার করা হয়। ধারণা করা হয়, এটি প্রাচীন মিসরীয় সাম্রাজ্যের রাজধানী আমারনার কোনো প্রাসাদের দেয়ালচিত্র। 

মিসরীয় দেয়ালচিত্র ও কোরআনের বর্ণনা
চিত্রটিতে একজন নারীকে থুঁতনির ওপর সিজদা করতে দেখা যাচ্ছে। আর পবিত্র কোরআনে মিসরের প্রাচীন অধিবাসী বনি ইসরাঈল বা ইহুদি জাতির সিজদার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে : ‘যাদের আগে জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে যখন এটা (আল্লাহর বাণী) পাঠ করা হয়, তখনই তারা থুঁতনির ওপর সিজদায় লুটিয়ে পড়ে।
 
’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ১০৭) ছবি ও তথ্য : মিট মিউজিয়াম ডটঅর্গ
ট্যাগ্সসমূহ: কোরআন ، মিসর ، সিজদা ، ইকনা
captcha