IQNA

19:55 - April 28, 2022
সংবাদ: 3471777

আল-কুদস দিবস বিশ্বের মুক্ত মানুষের জাগরণের স্মারক

তেহরান (ইকনা): আল-কুদস ব্রিগেডের মুখপাত্র কুদস দিবসকে একটি স্মারক হিসাবে বর্ণনা করেছেন যা বিশ্বের মুক্ত মানুষকে জাগ্রত করেছে এবং ইসলামী উম্মাহকে তার পথ সংস্কার করতে এবং শত্রুদের মোকাবেলা করার আহ্বান জানিয়েছে।

আল-কুদস দিবস বিশ্বের মুক্ত মানুষের জাগরণের স্মারক
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখার মুখপাত্র আবু হামজা বিশ্ব আল-কুদস দিবসকে একটি স্মারক হিসাবে বর্ণনা করেছেন যা বিশ্বের মুক্ত মানুষকে জাগিয়ে তুলতে সহায়তা করছে।
 
আবু হামজা বলেন: ‘জেনিন’ নামে নতুন ড্রোন উন্মোচন করা হয়েছ।
 
ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি শহরের নাম হচ্ছে জেনিন। সেখানে রয়েছে ফিলিস্তিনিদের বিখ্যাত শরণার্থী শিবির।
 
আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, এর আগে 'জেনিন' ড্রোন ব্যবহার করে দখলদার ইসরাইলি বাহিনীর একটি গাড়ি ধ্বংস করা হয়েছে।
 
তবে এর আগে ড্রোনটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি আল-কুদস ব্রিগেড। এই প্রথম ড্রোনটির ছবি ও ভিডিও প্রকাশ করা হলো।
 
তিনি আরও বলেছেন, আল-আকসা মসজিদের অবমাননা মানেই যুদ্ধের সূচনা। প্রতিরোধ যোদ্ধারা শত্রুদেরকে মারাত্মক পরিণতির দিকে ঠেলে দেওয়ার শক্তি রাখে।
 
এ সময় আবু হামজা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের প্রশংসা করেন। ইরান তার সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানান তিনি। আল-কুদস ব্রিগেডের মুখপাত্র বলেন, এবারের কুদস দিবসের বৈশিষ্ট্য হচ্ছে শত্রু শিবির সবার কাছে স্পষ্ট। কারা সাম্রাজ্যবাদের সঙ্গে আছে তা আজ সবাই জানে।  iqna
captcha