IQNA

একটি শোকের তিনটি দৃশ্যপট: হুসাইনী আজাদারীর ঐতিহাসিক বিশ্লেষণ

15:36 - June 20, 2026
সংবাদ: 3479335
একটি শোকের তিনটি দৃশ্যপট: হুসাইনী আজাদারীর ঐতিহাসিক বিশ্লেষণ
ইমাম হুসাইন (আ.)-এর আজাদারীর ইতিহাস নিয়ে প্রথম পাঁচ শতাব্দী হিজরীর মধ্যে আলোচনা করা একাধিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। এমনকি যদি ইমাম হুসাইন (আ.)-এর আজাদারীর সাথে কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠানের ধারণা না-ও থাকত, তবুও তাঁর এবং যারা তাঁর সাথে শহীদ হয়েছিলেন, তাঁদের জন্য কান্নাকাটি করা ছিল স্বাভাবিক।

ইকনা’র প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননী লেখক, অনুবাদক ও গবেষক হায়দার হাব্বুল্লাহ তাঁর নিজস্ব ওয়েবসাইট (hobbollah.com)-এ ইমাম হুসাইন (আ.)-এর আজাদারীর ইতিহাস ও বিভিন্ন দিক নিয়ে একটি গবেষণায় কারবালার শহীদদের প্রতি মুসলিমদের শোক ও আজাদারীর ধরন তুলে ধরেছেন।

প্রথম অংশে আমরা পড়ি:

ইমাম হুসাইন (আ.)-এর আজাদারী অনুষ্ঠানের ইতিহাস নিয়ে প্রথম পাঁচ শতাব্দী হিজরীতে আলোচনা করা ঐতিহাসিক ও ফিকহী উভয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ। তাই আলোচনা এগিয়ে নেওয়ার আগে এই আলোচনার কাঠামো স্পষ্ট করা প্রয়োজন।

এখানে আমরা শুধু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি পর্যালোচনা করব। কোনো নির্দিষ্ট আচার-অনুষ্ঠান সম্পর্কে ফিকহী সিদ্ধান্ত বা অবস্থান নেওয়ার উদ্দেশ্য আমাদের নেই। আমাদের একমাত্র লক্ষ্য হলো প্রাথমিক যুগে ইমাম হুসাইন (আ.)-এর আজাদারী অনুষ্ঠানের ঐতিহাসিক পটভূমি ও প্রকৃতি অত্যন্ত সংক্ষেপে ও প্রাথমিকভাবে বিশ্লেষণ ও দলিলসহ উপস্থাপন করা। এই কাজ কোনো নির্দিষ্ট বর্ণনার সত্যতা যাচাই ছাড়াই করা হয়েছে।

আমরা আমাদের উৎসসমূহকে অষ্টম শতাব্দী হিজরী পর্যন্ত ঐতিহাসিক ও হাদীসগ্রন্থের উপর কেন্দ্রীভূত রাখব। ইমাম হুসাইন (আ.)-এর যুদ্ধ সম্পর্কিত পরবর্তীকালের গ্রন্থসমূহ এখানে আলোচনা করা হবে না।

হুসাইনী আজাদারীর তিনটি স্তর

প্রথম পাঁচ শতাব্দীতে ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের জন্য আজাদারীর স্তরসমূহকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়:

১. প্রথম স্তর: ব্যক্তিগত ও অপ্রকাশ্য আজাদারী ২. দ্বিতীয় স্তর: সীমিত ধর্মীয় আন্দোলন হিসেবে আজাদারী ৩. তৃতীয় স্তর: সামাজিক ঘটনা, সর্বজনীন আচার ও রাজনৈতিক কর্ম হিসেবে আজাদারী

আমরা এই তিনটি স্তরকে ক্রমান্বয়ে অনুসরণ করব, কারণ এদের ঐতিহাসিক পথ ধীরে ধীরে বিকশিত হয়েছে।

প্রথম স্তর: ব্যক্তিগত ও অপ্রকাশ্য আজাদারী

প্রথম স্তর বলতে ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের পর যেসব বিভিন্ন ধরনের কান্না ও শোক প্রকাশিত হয়েছে, যা মূলত ব্যক্তিগত অবস্থা বা পরিস্থিতির প্রতিফলন। এতে কোনো স্বাধীন বা নতুন ধর্মীয় অর্থ নেই এবং এটিকে সামাজিকভাবে বারবার আয়োজিত ও সর্বজনীন অনুষ্ঠান হিসেবেও বর্ণনা করা হয়নি।

এর অর্থ হলো, মৃত ব্যক্তির পরিবার, আত্মীয়স্বজন, সঙ্গী-সাথী ও পরিচিতজনদের পক্ষে তাঁর মৃত্যুর পর কান্নাকাটি করা স্বাভাবিক। কারবালার মতো ভয়াবহ গণহত্যার শোকে মানুষের এই প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ স্বাভাবিক ও প্রত্যাশিত।

কান্না: শহীদানের সর্দারের প্রতি স্বাভাবিক প্রতিক্রিয়া

এমনকি যদি ইমাম হুসাইন (আ.)-এর আজাদারীর সাথে কোনো ধর্মীয় আচারের ধারণা না-ও থাকত, তবুও তাঁর এবং তাঁর সাথে শহীদ হওয়া ব্যক্তিদের জন্য মানুষের কান্না করা ছিল স্বাভাবিক। এটি ছিল একটি স্বাভাবিক মানবিক অনুভূতি, যার কোনো স্বতন্ত্র ধর্মীয় গুরুত্ব ছিল না।

ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের পরবর্তী বছরগুলো পর্যালোচনা করলে আমরা একই ধরনের বিভিন্ন আজাদারীর উদাহরণ পাই। মানুষ তাঁর জন্য শোক করেছে, বসে শোকসভা করেছে এবং যা ঘটেছে তার জন্য কেঁদেছে। এমনকি শাহাদাতের বছরটিকে “বছরে আল-হুযন” (শোকের বছর) নামে অভিহিত করা হয়েছে।

উদাহরণস্বরূপ, মুওয়াফফাক খাওয়ারিজমী (মৃত্যু: ৫৬৮ হিজরী) বলেন: “আবু আলী সালামী বাইহাকীর মাধ্যমে উল্লেখ করেছেন যে, যে বছর হুসাইন (আ.) শহীদ হন— অর্থাৎ ৬১ হিজরী— সে বছরকে ‘শোকের বছর’ বলা হয়েছে।”

“শোকের বছর” শব্দটি প্রমাণ করে যে, ইমাম হুসাইন (আ.)-এর জন্য শোক একটি ব্যাপক ও সাধারণ ঘটনায় পরিণত হয়েছিল। অন্যথায় মাত্র এক-দু’জনের শোককে ‘শোকের বছর’ বলা হতো না। স্পষ্টতই ইমাম হুসাইন (আ.)-এর জন্য একটি সর্বজনীন শোকের ঘটনা ঘটেছিল।

আজাদারীর কয়েকটি উদাহরণ

ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের পরপরই যা ঘটেছিল, ইবনে তাউস (৭ম শতাব্দীর শিয়া আলেম) ও অন্যরা বর্ণনা করেছেন: “অতঃপর নারীদের খেমা থেকে বের করে আনা হলো এবং খেমাগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হলো। তারা নগ্নপায়ে, ক্রন্দনরত অবস্থায় বেরিয়ে এলেন এবং বন্দি ও অপমানিতদের মতো চলতে লাগলেন। তারা বলছিলেন, ‘আল্লাহর কসম! আমাদেরকে হুসাইনের কুরবানগাহের পাশ দিয়ে নিয়ে যাও।’ যখন নারীরা নিহতদের দেখলেন, তখন চিৎকার করে উঠলেন এবং নিজেদের চেহারায় আঘাত করতে লাগলেন। বর্ণনাকারী বলেন, ‘আল্লাহর কসম! আমি কখনো হযরত যায়নাব (স.) বিনতে আলী (আ.)-কে ভুলব না, যিনি হুসাইন (আ.)-এর জন্য মাতম করছিলেন এবং বেদনাহত কণ্ঠে চিৎকার করছিলেন।’”

এখানে আমরা একটি আজাদারী মজলিস দেখতে পাই, তবে আজকের মজলিসের অর্থে নয়। এগুলো ছিল স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া— বেদনার্ত চিৎকার, কান্না ও শোক প্রকাশ। তবে এ থেকে এমন সিদ্ধান্তে আসা যায় না যে, তৎকালীন মানুষ আশুরার ঘটনাকে শোকের আচার বা ধর্মের অংশ হিসেবে গণ্য করতেন।

নোয়েহ (মাতম) ও সিনা-জানি আলাদা বিষয়

উল্লেখ্য যে, “সো‘গ” (স্বরূপে শোক প্রকাশ) এবং “সিনা-জানি” (নিজের শরীরে আঘাত) দুটি ভিন্ন বিষয়, যদিও আজকাল সাধারণভাবে এগুলোকে এক করে দেখা হয়। আরবে “নোয়েহ” বলতে মৃত ব্যক্তির স্মরণ করে শোক প্রকাশ ও বেদনা উচ্চারণকে বোঝায়, যেমন “ইয়া হুসাইন! ইয়া মাজলুম!” বলা।

শাইখ সাদুক বর্ণনা করেন যে, ইমাম হুসাইন (আ.)-এর ঘোড়া রক্তাক্ত অবস্থায় ফিরে এসেছিল... উম্মে কুলসুম (ইমামের কন্যা) মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন...

এছাড়া ইমাম হুসাইন (আ.)-এর স্ত্রী কালবিয়্যাহ তাঁর জন্য আজাদারী মজলিসের আয়োজন করেছিলেন। তিনি ও অন্য নারীরা এত কাঁদলেন যে তাঁদের চোখের পানি শুকিয়ে গিয়েছিল।

উম্মে সালমার আজাদারী: হুসাইন (আ.)-এর প্রথম শোকসভা

রাসূলুল্লাহ (সা.)-এর স্ত্রী উম্মে সালমা (রা.) ইমাম হুসাইন (আ.)-এর জন্য আজাদারী মজলিসের আয়োজন করেছিলেন। কেউ কেউ তাঁকে মদীনায় ইমাম হুসাইন (আ.)-এর জন্য প্রথম শোককারী নারী বলে অভিহিত করেছেন।

এ ধরনের আজাদারী মদীনা, বনু হাশিম ও রাসূলুল্লাহ (সা.)-এর পরিবারের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকে। তাঁরা শোকের পোশাক পরিধান করেন এবং প্রকাশ্যে শোক ঘোষণা করেন। কোনো কোনো বর্ণনায় উল্লেখ আছে যে, তাঁরা কালো পোশাক পরেছিলেন।

তাওয়াবীনদের আজাদারী

ইমাম হুসাইন (আ.)-এর কবরে গিয়ে তাঁরা একদিন একরাত অবস্থান করেন, নামাজ পড়েন এবং ক্ষমা প্রার্থনা করেন। সকলে চিৎকার করে কেঁদেছিলেন। সেই দিনের মতো কান্না আর কোনো দিন হয়নি। 4358676#

captcha